Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক, জারি একাধিক নয়া নির্দেশিকা

0 602,483

 আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সংসদ ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে পরীক্ষার দিনটি ঘোষণা করল। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই বৈঠকে বিস্তারিত ভাবে একাধিক নির্দেশিকা, নিয়ম-বিধি তুলে ধরলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য।

বৈঠকে তিনি জানান, উচ্চ মাধমিক স্তরে এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতিতে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ফলত, প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যাবস্থায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। নির্ধারিত দিনগুলিতে রাজ্য জুড়ে মোট তিন ধরনের পরীক্ষা হবে। সেমিস্টার ৪, সেমিস্টার ৩, ‘সাপ্লিমেন্টারি’ এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার ৪ পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। যদিও মিউজিক, ভিজুয়াল আর্টস এবং ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার্থীরা সময় খানিকটা কম পাবে। সেমিস্টার ৩ পরীক্ষার্থীদের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে দুপুর ২টো ১৫ পর্যন্ত। অপরদিকে, পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত।

২০২৬ সালে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। এর মধ্যে ছাত্রের হার প্রায় ৪৪.৪০ শতাংশ এবং ছাত্রীর হার প্রায় ৫৫.৬০ শতাংশ। সমীক্ষা অনুযায়ী এ-বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৭৯ হাজারেরও বেশি। পরীক্ষা পরিচালনার জন্য রাজ্য জুড়ে ৮২২টি পরীক্ষা কেন্দ্র এবং মোট ২১৩০টি ভেন্যু রাখা হয়েছে। যার মধ্যে ১০৪টি ভেন্যু ‘সেনসিটিভ ভেন্যু’ হিসেবে পরিচিত। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে গোপনীয়তা বজায় রাখতে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও সমস্ত ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। মেটাল ডিটেক্টরের দ্বারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পথে কড়া তল্লাশি চলবে। যদি কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় তবে তার এনরোলমেন্ট বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper