Khabor Ekhon
ডামাডোলের আবহে মমতার নেতৃত্বের প্রশংসায় সায়নী
শিবনাথ দাস: আসন্ন উপনির্বাচনের প্রাক্কালে শাসকদলের চূড়ান্ত রাজনৈতিক সংকটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের অকুণ্ঠ প্রশংসা করলেন সায়নী ঘোষ। নির্বাচন কমিশনের নির্দেশে ঐতিহাসিক জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়া, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার এবং পরবর্তীতে সমর্থিত কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারি নিয়ে রাজ্য রাজনীতি যখন প্রবল আলোড়িত, ঠিক সেই সময়েই সায়নীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত উঁচু মানের নেত্রী, যিনি রাজনৈতিক জীবনের বহু কঠিন ঝড়ঝাপটা একাই মোকাবিলা করে বিজয়ী হয়েছেন। বর্তমান সংকটও তিনি নিজস্ব দক্ষতায় কাটিয়ে উঠতে পারবেন।সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে এনসিপিআই-তে যোগ দেওয়া সায়নী দেশের বর্তমান বিরোধী রাজনীতির দুর্বলতা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তাঁর মতে, দেশের সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলগুলির উপর পূর্ণ আস্থা রাখতে পারছেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষ বিজেপিকে শাসনক্ষমতায় বসিয়েছে এবং একটি সুশৃঙ্খল দল হিসেবে তারা কাজ পরিচালনা করছে। আসন্ন উপনির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি মত প্রকাশ করেন যে, যাঁরা বাস্তব ময়দানে সক্রিয় থেকে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখেন, তাঁদের প্রতিই জনসমর্থন থাকা স্বাভাবিক। সংকটকালে পুরনো দলনেত্রীর প্রতি সায়নীর এই ইতিবাচক মনোভাব এবং বর্তমান বিরোধী রাজনীতির মূল্যায়ন বিভিন্ন মহলে গভীর আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

