Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শালবনী জমি দুর্নীতিতে সুমিতের মুখে অভিষেকের নাম

0 43,825

শিবনাথ দাস: পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি হস্তান্তর কেলেঙ্কারিতে সিআইডি হেফাজতে থাকা ধৃত সুমিত রায়ের বয়ানকে ঘিরে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হল। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৮০ ধারায় লিপিবদ্ধ জবানবন্দিতে সুমিত দাবি করেছেন, তিনি নিজের ইচ্ছায় কোনও আর্থিক লেনদেন করেননি। বরং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ দলীয় কোষাধ্যক্ষের সরাসরি নির্দেশ মেনেই বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা দিয়েছিলেন। আট দিনের তদন্ত হেফাজতের জিজ্ঞাসাবাদে এই তথ্য সামনে আসায় তদন্তের গতিপ্রকৃতি নতুন দিকে মোড় নিয়েছে। তদন্তকারীদের দাবি, শালবনীর বিতর্কিত জমি হস্তান্তরের প্রক্রিয়ায় বড় মাপের অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে সুমিত রায়ের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকার অস্বচ্ছ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ মেলে। এক জন সাধারণ ছাত্র সংগঠনের কর্মীর অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল এবং এই চক্রের শিকড় কত দূর বিস্তৃত, তা জানতেই তাঁকে হেফাজতে নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন আত্মগোপন করে থাকা সুমিতের সন্ধানে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। ধৃতের জামিনের আবেদন খারিজ করে আদালত আগামী ২৪ তারিখ পর্যন্ত তাঁকে সিআইডি হেফাজতেই রাখার নির্দেশ দিয়েছে। বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে মুছে ফেলা বার্তা ও কল রেকর্ড পুনরুদ্ধারের কাজ চলছে এবং এই আর্থিক অনিয়মের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা যাচাই করতে তৎপর গোয়েন্দারা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper