Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নাটকীয় মোড়ে মমতার আশ্বাসে লড়াইয়ে রবিউল

0 54,395

শিবনাথ দাস: নন্দীগ্রামের পর রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে শনিবার দিনভর চরম রাজনৈতিক টানাপোড়েন ও নাটকীয় পরিস্থিতি তৈরি হল। দলের প্রতীক হাতছাড়া হওয়া এবং কর্মী-সমর্থকদের উপর ক্রমাগত চাপের অভিযোগ তুলে সকালে মনোনয়ন প্রত্যাহারের স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের প্রার্থী রবিউল ইসলাম। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দলনেত্রীর সরাসরি হস্তক্ষেপে নিজের অবস্থান থেকে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে তিনি জানিয়ে দিলেন, ভোটের ময়দান ছেড়ে তিনি পালাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আশ্বাস ও নির্দেশের উপর আস্থা রেখে তিনি প্রার্থীপদ বহাল রেখে লড়াইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সকাল ন’টা নাগাদ সংবাদমাধ্যমের সামনে হতাশা প্রকাশ করে রবিউল জানিয়েছিলেন, পরিচিত দলীয় নাম ও প্রতীক ছাড়া ভোটে দাঁড়ানো অত্যন্ত কঠিন। তার উপর বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের ভয় দেখিয়ে এলাকাছাড়া করার চেষ্টা চলছে। কর্মীদের সুরক্ষা না থাকলে একা প্রার্থীর পক্ষে প্রচার চালানো অসম্ভব, এই যুক্তিতে তিনি মনোনয়ন প্রত্যাহারের কথা ভেবেছিলেন। কিন্তু দুপুর বারোটা নাগাদ দলনেত্রীর সঙ্গে আলোচনার পর রবিউল স্পষ্ট করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও রাজনৈতিক নেতৃত্বকে শিরোধার্য করেই তিনি নির্বাচনে লড়বেন। নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহারের পর কংগ্রেসকে সমর্থন জানানো হলেও রেজিনগরে নিজেদের প্রার্থীর লড়াই জারি রাখার পথেই হাঁটল মমতা-শিবির। রবিউল জানিয়েছেন, সমস্ত সংশয় কাটিয়ে শনিবার থেকেই তিনি জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper