Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

কলকাতা

ফোর্ট উইলিয়ামের সামনে বিকট ধাক্কা! রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা প্রাচীরে গাড়ি, ভাঙল পাঁচিল

রাজনন্দিনী ঘোষ: শুক্রবার সকাল। শহরের ব্যস্ত রেড রোড তখন নিজের চেনা ছন্দেই এগোচ্ছিল। হঠাৎ সেই ছন্দে ছেদ। ফোর্ট উইলিয়ামের বিজয় গেটের সামনে মুহূর্তের মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের নিরাপত্তা প্রাচীরে। সংঘর্ষের অভিঘাতে ভেঙে পড়ল প্রাচীরের একাংশ, আর দুমড়ে-মুচড়ে গেল গাড়ির সামনের অংশ। প্রত্যক্ষ মুহূর্তটি যেন শহরের রাস্তায় গতির উন্মত্ততার আরও এক সতর্কবার্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি দ্রুতগতিতে চলার সময় আচমকাই চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।…

স্কুলে সাপের আতঙ্ক! শৌচাগারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে কামড়, বন দফতরের তল্লাশিতে মিলল র‍্যাট স্নেক

রিচা সেন : স্কুলের শৌচাগারে সাপের কামড়ের ঘটনায় আতঙ্ক ছড়াল কলকাতার হেরিটেজ স্কুলে। মঙ্গলবার দুপুরে স্কুলের শৌচাগারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সাপ কামড়েছে বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকেরা। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বুধবার স্কুল বন্ধ রেখে বন দফতরের বিশেষ দলকে দিয়ে গোটা ক্যাম্পাস পরিদর্শন করানো হয়। বৃহস্পতিবারও স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ সীমা সাপ্রু।জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ স্কুলের শৌচাগারে যাওয়ার সময় ওই ছাত্রীর ডান পায়ের নীচের অংশে সাপ কামড়ায় বলে অভিযোগ। কিন্তু…

চাকরির লোভ দেখিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগ! শহরে ফের সক্রিয় কিডনি পাচার চক্র?

রাজনন্দিনী ঘোষ : চাকরির আশ্বাস, সঙ্গে মোটা বেতনের লোভ—এই প্রলোভনেই নাকি কলকাতার এক যুবককে হরিয়ানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে ঘটে ভয়াবহ পরিণতি। অভিযোগ, অস্ত্রোপচার করে তাঁর একটি কিডনি বের করে নেওয়া হয়। ঘটনায় কলকাতায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। ধৃতের নাম প্রভাস মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিডনি পাচার চক্রে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, মঙ্গল মণ্ডল নামে ওই যুবক কলকাতার একটি গ্লাভস তৈরির কারখানায় কাজ করতেন। অভিযোগ, প্রভাস তাঁকে আরও…

“রায়ের ঠিক আগে নাটকীয় বদল—সুজিত বসুর জামিন মামলায় সরে গেলেন বিচারপতি!”

রিচা সেন :কলকাতা হাই কোর্টে প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুর জামিন মামলায় আচমকাই নতুন মোড়। মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখার পর বুধবার নিজেকে মামলা থেকে সরিয়ে নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি নিজেই আদালতে জানান, গত ১৮ আগস্ট তাঁর অনুপস্থিতিতে সুজিত বসুর আইনজীবী তাঁর চেম্বারে গিয়ে ব্যক্তিগত সচিবকে জামিন সংক্রান্ত মামলার ফাইল বের করে দিতে বলেছিলেন। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন বিচারপতি। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, বিষয়টি তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত…

ক্যাম্পাস দখলের লড়াই? এবিভিপি -বাম সংঘর্ষে রাতভর অশান্ত যাদবপুর!

রিচা সেন :কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (FETSU)-এর একটি সাধারণ সভাকে কেন্দ্র করেই প্রথমে উত্তেজনার সূত্রপাত। সভাকে…

কটন স্ট্রিটে দিনদুপুরে কোটি টাকার লুট! বন্দুক দেখিয়ে অফিসে হানা

রিচা সেন : বুধবার বড়বাজারের কটন স্ট্রিট এলাকায় চাঞ্চল্যকর লুটের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বন্দুকের নোকায় একটি অফিস থেকে প্রায় ১ কোটি টাকা নগদ লুট করে পালিয়েছে দুষ্কৃতীদের একটি দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোট চারজন দুষ্কৃতী অফিসে ঢুকে কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায়। এরপর কর্মীদের কার্যত জিম্মি করে অফিসে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ব্যাগে ভরে নেয় তারা। টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুষ্কৃতীরা অফিসে ঢুকল, লুটের পর কোন পথে তারা…

“পোস্ট বাঁচাল দিল্লিকে, গিল বাঁচাল ইস্টবেঙ্গলকে! পেনাল্টিতে বাজিমাত লাল-হলুদের”

সঞ্জয় মিত্র : কলকাতায় ডুরান্ড কাপ ২০২৬-এর সেমিফাইনালে রোমাঞ্চকর জয় ইস্টবেঙ্গলের। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ম্যাচের পর পেনাল্টি শুটআউটে  দিল্লিকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ। জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা গোলকিপার প্রভসুখন গিলের। ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে  দিল্লির ফরোয়ার্ড রদ্রিগুইনহোর শট দুর্দান্তভাবে আটকে দেন গিল। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের রক্ষণকে বিপদ থেকে বাঁচান আনোয়ার আলি। রদ্রিগুইনহো গোলমুখে এগিয়ে যাওয়ার সময় শেষ মুহূর্তে অসাধারণ ট্যাকল করে তাঁকে আটকে দেন ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার।…

“চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত, এবার কোলাবা মামলায় মিলল জামিন!”

ইন্দ্রানী ঘোষ : মুম্বইয়ের কোলাবায় ১.৪৮ লক্ষ টাকার চুরির অভিযোগে গ্রেফতার বাংলা অভিনেত্রী রূপা উমাশঙ্কর দত্ত জামিন পেলেন। ৪৩ বছর বয়সি অভিনেত্রীকে ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের নির্দেশ, তদন্তে কোনওভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না রূপা।অভিযোগ অনুযায়ী, গত ১২ জুলাই মেরিন ড্রাইভের বাসিন্দা ডিম্পল সিংভি বাবুলনাথ মন্দির থেকে কোলাবার দিকে ভিড়ের মধ্যে যাওয়ার সময় তাঁর ব্যাগ চুরি যায়। ব্যাগে ছিল প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের…

“খুন হয়নি, তবু ‘খুনের ভয়’! বেহালায় ভুয়ো পুলিশকর্মীর নতুন ফাঁদ”

রিচা সেন : কলকাতার বেহালায় ফের সামনে এল অভিনব প্রতারণার ঘটনা। ‘ক্রাইম ব্রাঞ্চ’-এর অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে সোনার চেন ও আংটি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই বাইক আরোহীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়ির দিকে গাড়ি নিয়ে ফিরছিলেন শকুন্তলা পার্কের বাসিন্দা মৃগাঙ্ক গঙ্গোপাধ্যায়। বেহালার রাস্তায় আচমকাই মোটরবাইকে আসা দুই ব্যক্তি তাঁর পথ আটকান। নিজেদের ‘ক্রাইম ব্রাঞ্চ’-এর অফিসার বলে পরিচয় দেন…

ফাইনালের মঞ্চে উঠতে আজ ‘লাল-হলুদ’ বনাম ‘দিল্লি’ দ্বৈরথ!

সঞ্জয় মিত্র : ডুরান্ড কাপের ১৩৫তম আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। লক্ষ্য একটাই—ফাইনালের টিকিট নিশ্চিত করা।টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। চার ম্যাচে তারা মোট ১৪টি গোল করেছে এবং হজম করেছে মাত্র একটি। সেই একমাত্র গোলটি এসেছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ০-১ ব্যবধানে হারের সময়। এরপর থেকে টানা চার ম্যাচে কোনও গোল হজম করেনি লাল-হলুদ।…

নিউ মার্কেটে মধ্যরাতের নরক! হোটেল অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ বাংলাদেশির

রিচা সেন : কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে বুধবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানিয়েছে দমকল বিভাগ। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। চিকিৎসার জন্য কলকাতায় এসে ওই হোটেলে উঠেছিলেন তাঁরা। জানা গিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় হোটেলের ভিতরে আটকে পড়েন একাধিক অতিথি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চারটি দমকলের ইঞ্জিন। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দলও। দমকলকর্মীদের…

রক্ষকই ভক্ষক? তরুণীর ধর্ষণের অভিযোগে জালে এএসআই

রিচা সেন : সল্টলেকের গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশেরই এক এএসআইকে গ্রেফতার করল বিধাননগর ইস্ট থানার পুলিশ। অভিযোগ, বীরভূমের নলহাটি থানায় কর্মরত এএসআই আজমল হক ওই তরুণীকে সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে বিধাননগর ইস্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের সময় অভিযুক্ত এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। তবে মামলায় প্রথমে জামিন পেয়ে যান তিনি। এরপর থেকেই…

‘ডিমের জবাব পিস্তলে?’ কীর্তির হুঙ্কারে বাংলার রাজনীতিতে ফের আগুন!

রিচা সেন : ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে ক্রমেই বাড়ছে উত্তাপ। একের পর এক তৃণমূল নেতার উপর ডিম ছোড়ার অভিযোগের মধ্যেই এবার আত্মরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নেওয়ার কথা জানালেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সোমবার, ১৭ অগস্ট বর্ধমান-দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিজের নিরাপত্তার স্বার্থেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা ভাবছেন। কীর্তির কথায়, ‘‘স্কুলে ডিম দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, অথচ এখন মানুষকে ডিম ছুড়ে মারা হচ্ছে। নিজের নিরাপত্তার জন্য আমি পিস্তলের লাইসেন্স নিচ্ছি।…

এটিসি ভবনে আগুনের লেলিহান শিখা! দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়াল বিমানবন্দর

শ্রীতমা ব্যানার্জী : ভোররাতে কলকাতা বিমানবন্দরে এটিসি ভবনের ছাদে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভবনের দ্বিতীয় তলার সম্প্রসারিত খোলা ছাদে আগুন দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দমকল বিভাগকে খবর দেওয়া হয়। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিমানবন্দরের একটি দমকলের ইঞ্জিন। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও কোনওরকম ঝুঁকি এড়াতে সকাল…

জোড়াবাগানে ফের বাড়ি ভাঙার আতঙ্ক! ধ্বংসস্তূপে মৃত্যু ১, আহত ১৯

রিচা সেন : টানা বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় ভয়াবহ বাড়ি ভাঙার ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার ভোররাতে ব্রজদুলাল স্ট্রিটের একটি পুরনো তিনতলা বাড়ির একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন বাসিন্দা। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ১৯ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোড়াবাগান এলাকার ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটের বাড়িটি দীর্ঘদিনের পুরনো। স্থানীয়দের দাবি, বাড়িটির বয়স প্রায় ২০০ বছর। দীর্ঘদিন ধরেই বাড়িটির অবস্থা জরাজীর্ণ ছিল। তার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper