Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

কলকাতা

পাক নাগরিককে ভারতীয় সাজানোর ছক ফাঁস! তপসিয়ার ইমরান এসটিএফ -এর জালে

রিচা সেন : সন্দেহভাজন পাক নাগরিককে কলকাতায় ঘাঁটি গেড়ে থাকতে সাহায্য এবং ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে তপসিয়ার এক বাসিন্দাকে গ্রেফতার করল বাংলার স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের নাম ইমরান হুসেন। তদন্তকারীদের দাবি, সন্দেহভাজন পাক নাগরিক রউফ রানাকে কলকাতায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ইমরানের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এসটিএফ সূত্রে খবর, রউফ রানার সঙ্গে যোগাযোগ ছিল ইজাজ নামে এক ব্যক্তির। ইজাজেরই বন্ধু ইমরান। ২০১৮ সালে রানা কলকাতায় আসার পর ইজাজের মাধ্যমে তার সঙ্গে ইমরানের পরিচয় হয় বলে তদন্তকারীদের দাবি। এরপরই…

থানায় ঘুষের অভিযোগ, ফেনলফথ্যালিন পরীক্ষায় ফাঁস পুলিশ আধিকারিক

রাজনন্দিনী ঘোষ : হাওড়ার ব্যাঁটরা থানায় ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সাব-ইন্সপেক্টর। সোমবার দুপুরে থানার ভিতরেই ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন সুব্রত সরকার নামে ওই পুলিশ আধিকারিক। দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনের আওতায় সুব্রত সরকারকে গ্রেফতার করা হয়েছে। একটি পারিবারিক হিংসার মামলার তদন্তের সঙ্গে যুক্ত হয়ে তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারী অভিজিৎ রুইদাসের দাবি, তাঁর স্ত্রীর দায়ের করা পারিবারিক হিংসার মামলাটি মিটিয়ে…

ভাড়া নিয়ে টানাপোড়েন, জরিমানার প্রতিবাদে রাস্তায় নামছে বাস মালিকরা

রাজনন্দিনী ঘোষ :ভাড়া সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগে একের পর এক মামলা ও মোটা অঙ্কের জরিমানায় ক্ষুব্ধ কলকাতার বেসরকারি বাস মালিকরা। পরিস্থিতি না বদলালে আগামী সপ্তাহ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। তাঁদের দাবি, জ্বালানি-সহ পরিচালন ব্যয় সামলাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা পরিষেবা চালানো আরও কঠিন করে তুলছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন…

টালিগঞ্জে জরাজীর্ণ বাড়ির বারান্দা ভেঙে মৃত্যু, প্রাণ গেল ৫৭ বছরের ব্যক্তির

রাজনন্দিনী ঘোষ : কলকাতার টালিগঞ্জে ফের সামনে এল বিপজ্জনক জরাজীর্ণ বাড়ির ছবি। রবিবার রাতে রসা রোড (দক্ষিণ)-এর একটি দু’তলা পুরনো বাড়ির প্রথম তলার বারান্দা আচমকাই ভেঙে পড়ে। সেই সময় বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সমীর সেন (৫৭)। তিনি ওই বাড়ির একমাত্র বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় প্রথম তলার বারান্দার একটি অংশ ভেঙে পড়ে এবং সমীরবাবুও ধ্বংসস্তূপের সঙ্গে নীচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে…

‘গেট আমরা বন্ধ করিনি’—দাবি বিক্ষোভকারীদের, এফআইআরে উল্টো অভিযোগ পুলিশের

শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবসের ভোরে এন্টালি থানার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য। পুলিশের দায়ের করা এফআইআরে এবার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভকারীদের একাংশ থানার মূল প্রবেশদ্বার তালাবন্ধ করে দিয়েছিলেন। এর ফলে থানায় পুলিশকর্মীদের যাতায়াতে বাধা তৈরি হয় বলে অভিযোগ। এর আগে অবশ্য পুলিশ গেট তালাবন্ধের বিষয়টি অস্বীকার করেছিল। পুলিশের অভিযোগ অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৩টের আগে পদ্মপুকুর ময়দানে দুর্গাপুজোর খুঁটিপুজোর জন্য বসানো খুঁটি সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন জড়ো হন। পরে তাঁরা এন্টালি…

ককরোচ জনতা পার্টি স্বেচ্ছাসেবকের বাড়িতে হামলা, বাবার মৃত্যু—গ্রেফতার ৮

রাজনন্দিনী ঘোষ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার অভিযোগ উঠল এক যুবক ও তাঁর পরিবারের উপর। সেই হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল তাঁর বাবার। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম শেখ মহম্মদ মাফিক। তাঁর ছেলে শেখ আবদুল হাফিজ কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র স্বেচ্ছাসেবক ও সমর্থক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় একটি খুনের মামলা দায়ের হয়েছে এবং এফআইআরে কয়েকজনের নাম রয়েছে।  CJP-র ‘স্কুল…

বৃষ্টির তাণ্ডবে নাকাল কলকাতা, রাস্তায় জল আর যানজট

রিচা সেন : রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে সোমবার কার্যত বিপর্যস্ত কলকাতা। সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বেহালা, সল্টলেক, হাওড়া-সহ বিভিন্ন জায়গায় হাঁটুসমান জল জমে যাওয়ায় ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। সকালবেলার ব্যস্ত সময়ে রাস্তায় যানজটও তৈরি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলীয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ নিম্নচাপটি কলকাতার কাছাকাছি ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩ ডিগ্রি পূর্ব…

সংগঠন শক্ত করতে বড় চাল বিজেপির, নয়া জাতীয় টিমে একাধিক হেভিওয়েট

রিচা সেন : বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে সোমবার প্রকাশিত হল দলের নতুন জাতীয় পদাধিকারীদের তালিকা। নতুন টিমে একাধিক গুরুত্বপূর্ণ মুখকে জায়গা দেওয়ার পাশাপাশি সংগঠনে অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে গেরুয়া শিবির। নতুন জাতীয় টিমে ১৩ জনকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রাম মাধব, লোকসভা সাংসদ ডি. পুরন্দেশ্বরী এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পাওয়ার, মনপ্রীত সিং বাদল এবং তারিক মনসুরও জাতীয় সহ-সভাপতির…

ফুটপাত দখল করলেই অ্যাকশন! পার্ক স্ট্রিট থেকে পার্ক সার্কাসে কড়া অভিযান

শ্রীতমা ব্যানার্জী : কলকাতার অন্যতম ব্যস্ত ও পরিচিত করিডর পার্ক স্ট্রিট থেকে পার্ক সার্কাস ৭-পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা এবার হকারমুক্ত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রবিবার রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পার্ক স্ট্রিটের ফুটপাত দখল করে হকারি বরদাস্ত করা হবে না। পথচারীদের চলাচলের জায়গা ফিরিয়ে দিয়ে গোটা রাস্তার সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, “পার্ক স্ট্রিট কলকাতার জানলা।” শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা চলার কারণে…

গ্যাসের ই-কেওয়াইসি-তে বাড়ল সময়, শেষ তারিখ ২৩ অগস্ট

শ্রীতমা ব্যানার্জী : রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় খবর। আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ বা ই-কেওয়াইসি সম্পূর্ণ করার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হল। আগে ১৬ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা বাড়িয়ে এবার ২৩ অগস্ট করা হয়েছে। ইন্ডেনের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ৮৫ শতাংশ গৃহস্থালি গ্যাসের গ্রাহক ই-কেওয়াইসি সম্পূর্ণ করে ফেলেছেন। এখনও প্রায় ১৫ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি বাকি রয়েছে। তাঁদের কথা মাথায় রেখেই সময়সীমা বাড়ানো হয়েছে। শেষ মুহূর্তে বিপুল সংখ্যক গ্রাহক গ্যাসের এজেন্সি ও পরিবেশকদের দফতরে…

বাবা-ছেলেকে গুলি করে, তারপর কোপ! নদিয়ার জোড়া খুনে গ্রেফতার তৃণমূলের ৩

শ্রীতমা ব্যানার্জী :নদিয়ায় ভয়াবহ জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে গুলি করে খুন করা হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা অনিসুর রহমান (৫৪) এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে (২৩)। এই ঘটনায় তৃণমূলের হরনগর পঞ্চায়েত প্রধান ফাতেমা বিবি এবং তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাঁদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন অনিসুর ও তাঁর ছেলে সুফিয়ান। রেলওয়ে আন্ডারপাসের কাছে একটি…

সন্ধ্যা-রাতেই নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, কলকাতায় আবহাওয়া দফতরের সতর্কতা

শ্রীতমা ব্যানার্জী : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার দিনভর কলকাতার আকাশ ছিল মেঘলা। দফায় দফায় বৃষ্টিও হয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতার জন্য বিশেষ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় সন্ধ্যা, রাত থেকে ভোরের মধ্যে কলকাতায় ঘণ্টায় ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ আবহাওয়া দফতর…

কুকুর খাওয়ানো নিয়ে সংঘাত চরমে, প্রবীণাকে মারধর-অ্যাসিড হুমকির অভিযোগ

শ্রীতমা ব্যানার্জী : পথকুকুরকে খাবার দেওয়া নিয়ে ফের উত্তেজনা উত্তর কলকাতায়। এবার অভিযোগ উঠল এক প্রবীণ মহিলাকে মারধর, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার। ঘটনায় ইতিমধ্যেই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী শ্বেতা কাঞ্জিলাল উত্তর কলকাতার ৮০, রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাসিন্দা। তাঁর অভিযোগ, বাড়ির আশপাশে নিয়মিত পথকুকুরদের খাবার খাওয়ানোর কারণে বেশ কিছুদিন ধরেই কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। বিশেষ করে অভয় ঘোষ লেনের বাসিন্দা এক…

আশিসের মৃত্যুতে নতুন মোড়, ‘হুমকির’ অভিযোগ খতিয়ে দেখার বার্তা শুভেন্দুর

শ্রীতমা ব্যানার্জী : রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। রবিবার দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মৃত্যুর…

আকাশজুড়ে দুর্যোগের মেঘ, ১৮ আগস্ট পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ

শ্রীতমা ব্যানার্জী : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ ও ১৮ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে ১৭ আগস্ট পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে, ১৬ ও ১৭ আগস্ট কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে শহর…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper