AB Live News
উত্তর কলকাতার সরকারি স্কুলে ইনফ্লুয়েঞ্জার হানা, অসুস্থ ৩১ পড়ুয়া! আর জি কর -এ ভর্তি ৯, বন্ধ হস্টেল
শ্রীতমা ব্যানার্জী :উত্তর কলকাতার একটি সরকারি স্কুলের হস্টেলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল ৩১ জন ছাত্রী। তাঁদের মধ্যে ছয় জনের নমুনায় ইনফ্লুয়েঞ্জা পজিটিভ ধরা পড়েছে। এখনও ৯ জন ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৬ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ও বিকেল থেকেই একের পর এক ছাত্রী অসুস্থ হতে শুরু করেন। জ্বর, শ্বাসকষ্ট, বমি, পেটে ব্যথা এবং বমিভাবের মতো উপসর্গ দেখা যায় তাঁদের মধ্যে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে ২৪ জন ছাত্রীকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে আরও সাত…
