Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুরভোটের আগে বিধানসভায় বড় চাল! আজই কলকাতা-হাওড়ার ওয়ার্ড বাড়ানোর বিল

0 4,327,897

রাজনন্দিনী ঘোষ : আজ, বুধবার একদিনের বিশেষ অধিবেশনে বসছে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিধানসভার সরকারি ওয়েবসাইটেও ১২ অগস্ট সকাল ১১টা থেকে অধিবেশন শুরুর কথা জানানো হয়েছে।

এই বিশেষ অধিবেশনে মূলত কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত দু’টি সংশোধনী বিল পেশ করা হবে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা।

প্রস্তাবিত পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস। প্রস্তাব অনুযায়ী কলকাতা পুরসভার নির্বাচিত ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ এবং হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ হতে পারে।

আগামী পুরভোটের আগে এই ওয়ার্ড পুনর্বিন্যাসকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিল দু’টি নিয়ে বিধানসভায় শাসক ও বিরোধী পক্ষের মধ্যে সরব রাজনৈতিক বিতর্কের সম্ভাবনাও রয়েছে।

বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। প্রস্তাবিত সংশোধন নিয়ে আলোচনায় সরকার ও বিরোধী দলের বিধায়কেরা অংশ নেবেন।

অর্থাৎ, একদিনের এই বিশেষ অধিবেশনের নজর থাকবে মূলত কলকাতা ও হাওড়ার পুর-ওয়ার্ডের নতুন বিন্যাস এবং আসন্ন পুরভোটের প্রস্তুতির দিকেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper