Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কলকাতা থেকে বড় বার্তা—‘ভারতের পুনর্জন্ম হচ্ছে’, বললেন আরএসএস নেতা

0 3,267,583

রাজনন্দিনী ঘোষ : কলকাতার মঞ্চে প্রকাশিত হল লেখক তথা প্রাক্তন আর এস এস ঘনিষ্ঠ হিন্দি সাপ্তাহিক পঞ্চাজন্যা -র সম্পাদক তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ: মেকিং অফ এ ব্রেভ এন্ড নিউ ভারত । মঙ্গলবার ICCR-এ নাগরিক সংগঠন সিটিজেন  এম্পোওয়ারমেন্ট ফোরাম -এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন আর এস এস -এর প্রাক্তন সাধারণ সম্পাদক তথা অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ‘ভাইয়াজি’ জোশি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রপৌত্রী দেবদত্তা চক্রবর্তী এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়-সহ বিশিষ্টজনেরা।

বইটির বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তরুণ বিজয় বলেন, বইটি মূলত হিন্দুদের সংগ্রামকে কেন্দ্র করে লেখা। তাঁর দাবি, “আগ্রাসীদের বিরুদ্ধে হিন্দুরা যে দীর্ঘ লড়াই চালিয়ে আসছেন”, বইটিতে সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনকে তিনি শুধুমাত্র আনন্দের বিষয় হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেন বিজয়। তাঁর দাবি, এই পরিবর্তনের পিছনে হিন্দুদের ‘রক্তাক্ত সংগ্রাম’ রয়েছে। অযোধ্যার রামজন্মভূমি মন্দির নির্মাণের সঙ্গে বাংলার এই রাজনৈতিক পরিবর্তনের তুলনাও টানেন তিনি।

অন্যদিকে, আর এস এস -এর প্রবীণ নেতা সুরেশ জোশির বক্তব্যে উঠে আসে ‘ভারতের পুনর্জন্ম’-এর প্রসঙ্গ। তাঁর কথায়, এটি শুধুমাত্র ভারতের নতুন শুরুর সময় নয়, বরং ‘ভারতের পুনর্জন্ম’ ঘটছে। জোশির ব্যাখ্যা, এই ‘পুনর্জন্ম’ বলতে তিনি ভারতের পুরনো সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী চেহারার ফিরে আসাকেই বোঝাচ্ছেন।

বাংলার মনীষীদের অবদানের কথাও তুলে ধরেন জোশি। ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের মতো বাঙালি মনীষীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, উন্নয়ন, শিল্প এবং প্রশাসনের পাশাপাশি সরকারের আরও একটি দায়িত্ব রয়েছে—‘হিন্দুত্বের প্রকৃত ইতিহাস’ মানুষের সামনে তুলে ধরা।

বই প্রকাশের অনুষ্ঠান ঘিরে ICCR-এ ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের বিশিষ্টজনদের উপস্থিতি। বক্তব্যে উঠে আসে হিন্দুত্ব, ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং দেশের রাজনৈতিক-সামাজিক পরিবর্তন নিয়ে একাধিক প্রসঙ্গ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper