Khabor Ekhon
মেট্রোর সামনেই পাইপলাইন বিপর্যয়! জলমগ্ন শোভাবাজার, চরম দুর্ভোগে মানুষ!
রাজনন্দিনী ঘোষ : কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে আচমকাই ফেটে গেল মাটির নীচে থাকা পানীয় জলের সরবরাহকারী পাইপ। বুধবার সকালে পাইপ ফেটে রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
ঘটনার জেরে রাস্তার একটি অংশে জল জমে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ওই অংশে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার আধিকারিকরা। ইতিমধ্যেই ফেটে যাওয়া পাইপ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে পাইপলাইনের এই বিপর্যয়ের জেরে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুরসভার কর্মীরা দ্রুত মেরামতির কাজ শেষ করার চেষ্টা করছেন। ফলে শোভাবাজার মেট্রো সংলগ্ন এলাকায় আপাতত যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

