Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

কলকাতা

টানা দু’দিন ভবানী ভবনে সুমিত রায়! প্রশ্নের মুখে রহস্যজনক তৎপরতা

বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের উপর তদন্তের চাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই ভবানী ভবনে পরপর দুই দিন হাজিরা দিলেন অভিষেকের প্রভাবশালী আপ্তসহায়ক সুমিত রায়। রাজ্যের গোয়েন্দা সদর দপ্তরে সুমিত রায়ের এই টানা আগমন ঘিরে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দল বিজেপির আমলে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। আইন নিজের পথে চলবে এবং যত প্রভাবশালীই হন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না— এই নীতিতেই এগোচ্ছে বর্তমান…

“এক বছর পেরিয়েও প্রশ্ন অমীমাংসিত—তিলোত্তমার স্মৃতিতে ভারাক্রান্ত বাংলা”

আরজি কর কাণ্ডের দুই বছর পূর্তিতে রাজ্যজুড়ে প্রথমবার সরকারি উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল। চিকিৎসাক্ষেত্রে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো নির্যাতিতা 'তিলোত্তমা'-র স্মরণে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত টানা দুই মিনিট নিরবচ্ছিন্ন নীরবতা পালন করা হয়। একই সঙ্গে রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এই শোকাবহ দিনে সরকারের পক্ষ থেকে এক বিশেষ প্রশাসনিক…

নতুন রূপে যাদবপুর স্টেশন! মিনি মার্ট থেকে লিফট-সহ FOB, বদলাবে যাত্রী পরিষেবা

শ্রীতমা ব্যানার্জী : যাত্রী পরিষেবায় আরও গতি আনতে এবং স্টেশনের পরিকাঠামো আধুনিক করতে বড়সড় বদলের পথে যাদবপুর রেল স্টেশন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অধীন এই স্টেশনে তৈরি হতে চলেছে আধুনিক মিনি মার্ট। পাশাপাশি নতুন টিকিট বুকিং অফিস, লিফট-সহ আধুনিক ফুট ওভার ব্রিজ (FOB) এবং উন্নত সার্কুলেটিং এরিয়ার ব্যবস্থাও করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শিব্রাম মাঝি জানিয়েছেন, যাদবপুর স্টেশনকে আধুনিক যাত্রীকেন্দ্রিক পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় ছোট ব্যবসায়ী ও ক্ষুদ্র…

রেলের জমি খালি হবে, মানুষ যাবে কোথায়?

রিচা সেন : একদিকে রেলের ‘উন্নয়ন’, অন্যদিকে মাথার উপর থেকে ছাদ হারানোর আতঙ্ক। পার্ক সার্কাসে রেললাইনের ধারে বসবাসকারী প্রায় ২০০ পরিবারের সামনে এখন একটাই প্রশ্ন—উচ্ছেদের আগে তাঁরা যাবে কোথায়? রেলের দেওয়া নোটিসের সময়সীমা শেষ হয়েছে শুক্রবার। তার আগেই সন্তানদের ভবিষ্যৎ, সংসারের আশ্রয় এবং পুনর্বাসনের দাবিতে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) দফতরে হাজির হন বাসিন্দাদের প্রতিনিধিরা। তাঁদের আবেদন, উন্নয়নের কাজে তাঁরা বাধা হতে চান না। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না করে যেন তাঁদের রাতারাতি পথে না বসানো হয়।…

২০৯ ওয়ার্ডের তালিকা প্রকাশ, তবু কাটল না ধোঁয়াশা! ভোটার সংখ্যা-মানচিত্র নিয়ে প্রশ্ন

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা পুরসভার (KMC) ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডের তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। তবে সেই তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য না থাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা। আপাতত শুধু ওয়ার্ডগুলির সীমানা এবং উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের কয়েকটি সীমানা-লাগোয়া রাস্তার উল্লেখ রয়েছে। কোনও ওয়ার্ডে কত জন ভোটার, সেই তথ্য দেওয়া হয়নি। ওয়ার্ড পুনর্বিন্যাসের অন্যতম উদ্দেশ্য ছিল অতিরিক্ত জনসংখ্যা ও বেশি ভোটার থাকা বড় ওয়ার্ডগুলিকে ভাগ করে ছোট ইউনিট তৈরি করা। পাশাপাশি সব ওয়ার্ডে ভোটার ও জনসংখ্যার মধ্যে…

“হাইকোর্টে ধাক্কা, বিদেশযাত্রার অনুমতি পেতে ফের সুপ্রিম কোর্টের দরজায় অভিষেক!

শ্রীতমা ব্যানার্জী: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্ট তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করার পর বৃহস্পতিবার গভীর রাতে শীর্ষ আদালতে নতুন করে আবেদন করেছেন অভিষেক। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত অভিষেকের বিদেশে চোখের চিকিৎসা করানোর প্রয়োজনকে কেন্দ্র করে। তাঁর আইনজীবীদের বক্তব্য, অভিষেকের চোখের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চলছিল। সেই চিকিৎসা চালিয়ে…

কলকাতার ঐতিহ্যে বড় ধাক্কা! ১৬ আগস্ট থেকে বন্ধ নেহরু চিলড্রেনস মিউজিয়াম

রাজনন্দিনী ঘোষ : কলকাতার এক্সাইড মোড় সংলগ্ন ৫৩ বছরের ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেনস মিউজিয়াম আগামী ১৬ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। আর্থিক সংকট, পরিকাঠামো উন্নয়নের বিপুল ব্যয় এবং ক্রমশ কমতে থাকা দর্শনার্থীর সংখ্যা—এই একাধিক কারণেই অস্তিত্বের সংকটে পড়েছে শিশুদের এই জনপ্রিয় প্রতিষ্ঠান। মিউজিয়াম কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে, যাতে সরকার এই প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করে অথবা কোনও স্বনামধন্য বেসরকারি সংস্থা (এনজিও)-র হাতে পরিচালনার দায়িত্ব তুলে দেয়। তাদের দাবি, তবেই এই ঐতিহ্যবাহী…

সব্যসাচীকে ঘিরে সোনার রহস্য, ইডির জালে একের পর এক চাঞ্চল্যকর তথ্য!

রাজনন্দিনী ঘোষ : দুর্নীতি, তোলাবাজি ও বেআইনি সম্পত্তির অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ মোড়। শুক্রবার সকাল থেকে কলকাতার ১২টি স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের দাবি, সম্প্রতি সব্যসাচী দত্তের বাড়ি ও তাঁর নামে থাকা একটি ব্যাঙ্ক লকার থেকে প্রায় ৩.৫ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ৭৬ কোটি টাকার সোনা কেনার রসিদ, যা তদন্তকারীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ইডির…

“প্রশ্ন নয়, এবার সমাধানের পালা”—NEET বিতর্কে রাঘব চাড্ডার জবাব

রাজনন্দিনী ঘোষ : NEET-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনাকে ঘিরে দেশজুড়ে ছাত্র-আন্দোলনের আবহে অবশেষে মুখ খুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই এতদিন এই ইস্যুতে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তাঁর দাবি, বিরোধী দলে থাকাকালীন প্রশ্ন তোলাই ছিল তাঁর দায়িত্ব, কিন্তু এখন সরকারপক্ষের সাংসদ হিসেবে সমস্যার সমাধান করাই তাঁর প্রধান কর্তব্য। রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ) এমেন্ডমেন্ট বিল ,২০২৬ নিয়ে আলোচনায় অংশ নিয়ে রাঘব চাড্ডা বলেন, বহু শুভাকাঙ্ক্ষী তাঁকে নিট…

“রেশন দুর্নীতির জাল আরও গভীর? একসঙ্গে ১২ ঠিকানায় ইডির হানা!”

শ্রীতমা ব্যানার্জী : রেশন দুর্নীতি ও অর্থপাচার মামলার তদন্তে ফের সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ভোর থেকেই কলকাতাসহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের খবর, তদন্তে উঠে আসা একাধিক ব্যবসায়ী, সরবরাহকারী এবং রপ্তানিকারকের অফিস ও বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং মুর্শিদাবাদের একাধিক ঠিকানাতেও তল্লাশি চলছে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি গ্রেফতার হওয়া এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নতুন অভিযান…

“সন্ত্রাস দমনে নতুন অধ্যায়—পশ্চিমবঙ্গে চালু NIA-র প্রথম থানা!”

রাজনন্দিনী ঘোষ : অবশেষে পশ্চিমবঙ্গে চালু হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র প্রথম নিবেদিত (Dedicated) পুলিশ স্টেশন। নিউটাউনের এনবিসিসি স্কোয়ারের ১৫ তলায় শুরু হয়েছে এই থানার কাজ। এর ফলে সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার তদন্তে আর দিল্লির ওপর নির্ভর করতে হবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পরই NIA-র এই বিশেষ থানাটি চালুর পথ প্রশস্ত হয়। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নতুন পুলিশ স্টেশনটি। এতদিন কলকাতায় NIA-র শাখা অফিস থাকলেও আলাদা পুলিশ স্টেশন ছিল না। ফলে…

যুবভারতীতে ইতিহাসের ডাক! ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামছে ভারত

ফুটবলপ্রেমী কলকাতার জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটিই হবে ভারতীয় মাটিতে ব্রাজিল জাতীয় দলের অন্যতম বড় আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। ফুটবলপ্রেমের শহর কলকাতায় ব্রাজিলের জনপ্রিয়তা নতুন নয়। বিশ্বকাপের সময় শহরের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের পতাকা, জার্সি ও সমর্থকদের উচ্ছ্বাস…

বাসের দৌরাত্ম্যে থামছে না মৃত্যুমিছিল! বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা

ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্যে প্রাণ গেল এক পথচারীর। বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ বেহালা চৌরাস্তার কাছে শিমুলতলা মার্কেটের সামনে টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন এলাকায় দুটি বেসরকারি বাসের রেষারেষির মাঝে পড়ে মৃত্যু হয় এক স্কুটার আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড-ডায়মন্ড হারবার রুটের একটি বাস স্কুটারটিকে ধাক্কা মারে। অভিযোগ, যাত্রী তোলার প্রতিযোগিতায় দুটি বাস দ্রুতগতিতে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল। সেই সময় স্কুটারটি দুই বাসের মাঝে পড়ে যায়। ধাক্কার জেরে স্কুটারটি দুমড়ে-মুচড়ে যায় এবং…

প্রাক্তন বাসচালকের বাড়িতে ‘কুবেরের ভাণ্ডার’! ₹২৮.৫ কোটি নগদ, ১৫ কেজি সোনা উদ্ধার

শ্রীতমা ব্যানার্জী : একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়েই পুলিশের হাতে উঠে এল কোটি কোটি টাকার নগদ অর্থ ও বিপুল পরিমাণ সোনার বার। বীরভূমের দেউচা এলাকায় প্রাক্তন সরকারি বাসচালক ও বর্তমানে ব্যবসায়ী মহম্মদ মিনার মণ্ডল-এর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ₹২৮.৫ কোটি নগদ টাকা এবং ১৫ কেজি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ₹২১.৩ কোটি বলে তদন্তকারী সূত্রের দাবি। এই বিপুল পরিমাণ নগদ ও সোনা বাজেয়াপ্ত করতে পুলিশের ছয়টি ভ্যান এবং একটি বড় মালবাহী গাড়ির প্রয়োজন হয়। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে…

৩০০ কিমি দূরের থানারও সমন! বিক্ষোভের জেরে নতুন বিতর্কে শ্রীলেখা

শ্রীতমা ব্যানার্জী : কলকাতায় ২৪ জুলাই এসপ্ল্যানেডে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি পোস্টার হাতে দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। সেই ঘটনাকে কেন্দ্র করে গত দু'দিনে রাজ্যের বিভিন্ন থানার পক্ষ থেকে তাঁকে একাধিক নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ। শ্রীলেখা মিত্র জানিয়েছেন, গত দু'দিনে তিনি অন্তত ছয় থেকে সাতটি নোটিস পেয়েছেন। প্রতিটি নোটিসে তাঁকে সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, কিছু নোটিস এমন থানার পক্ষ থেকে এসেছে, যেগুলি তাঁর…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper