AB Live News
সরকারি কর্মীদের জন্য ডাবল সুখবর! আগাম বেতন, সঙ্গে ২০% অতিরিক্ত ডিএ
দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অক্টোবর মাস থেকে অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) কার্যকর হবে। পাশাপাশি, দুর্গাপুজোর আগেই অক্টোবর মাসের বেতন কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভবানী ভবনে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী ও অর্থসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুর্গাপুজোর আগেই অক্টোবরের বেতন ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে পুজোর মাস থেকেই অতিরিক্ত ২০ শতাংশ ডিএ কার্যকর করার বিষয়েও…
