Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ছাত্র আন্দোলন মামলায় বড় স্বস্তি! গ্রেফতার ১৬ জনেরই জামিন

0 21,785,504

শ্রীতমা ব্যানার্জী : ছাত্র আন্দোলন ঘিরে হিংসার ঘটনায় কলকাতা পুলিশের গ্রেফতার করা ১৬ জন অভিযুক্তকে জামিন দিল আদালত। মঙ্গলবার শুনানি শেষে সকল অভিযুক্তেরই জামিন মঞ্জুর করা হয়েছে।

জানা গিয়েছে, ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হিংসার ঘটনাকে কেন্দ্র করে হেয়ার স্ট্রিট থানায় একটি সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) মামলা রুজু করেছিল কলকাতা পুলিশ। সেই মামলায় গ্রেফতার হওয়া ১৬ জনকেই আদালতে তোলা হয়।

শুনানি শেষে আদালত সকল অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করে। তবে মামলার তদন্ত চলবে এবং প্রয়োজন অনুযায়ী অভিযুক্তদের তদন্তে সহযোগিতা করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় কলকাতার বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। সেই প্রেক্ষিতেই হেয়ার স্ট্রিট থানার সুয়োমোটো মামলায় এই গ্রেফতারি হয়েছিল। আদালতের এই নির্দেশের পর আপাতত স্বস্তি পেলেন গ্রেফতার হওয়া ১৬ জন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper