AB Live News
মৃত্যুর পরও ক্ষমা নয়— মায়ের চোখেও অপরাধীই রয়ে গেল ছেলে
শ্রীতমা ব্যানার্জী : বারুইপুরের বিভীষিকা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। আদালতের কাঠগড়ার আগেই পুলিশের গুলিতে মৃত্যু, আর সেই মৃত্যুর পরও জোটেনি মায়ের শেষ আশ্রয়।
যে সন্তানকে একদিন বুকের রক্তে বড় করেছিলেন, তার নিথর দেহও ঘরে তুলতে রাজি নন মা। পুলিশের মুখে মৃত্যুসংবাদ শুনে তাঁর কণ্ঠে ভেসে উঠল এক নির্মম স্বীকারোক্তি— "ও যা করেছে, তার শাস্তি পেয়েছে। আমি ওর দেহ নেব না।"
এই কয়েকটি বাক্য যেন শুধু এক মায়ের সিদ্ধান্ত নয়; অপরাধের বিরুদ্ধে সমাজের গভীরতম ক্ষোভেরও প্রতিধ্বনি। মাতৃত্বের চিরন্তন মমতাকেও ছাপিয়ে গেল ন্যায়বোধের কঠিন…
