Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সিগন্যালের গেরোয় ভোরেই মেট্রো বিভ্রাট! আধঘণ্টার ধাক্কা সামলে ফের ছুটল ট্রেন

0 43,672,922

শ্রীতমা ব্যানার্জী : মঙ্গলবার সকালে মেট্রোর সিগন্যালিং নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে ব্যাহত হল কলকাতা মেট্রো পরিষেবা। নোয়াপাড়া ও বরানগরের মধ্যে নিয়মিত পরিদর্শন ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের সময় সিগন্যালিং নেটওয়ার্কে একটি ত্রুটি ধরা পড়ে। এর জেরে ওই অংশে সিগন্যালিং ব্যবস্থা অকার্যকর হয়ে যায়।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিতভাবে মেট্রো পরিষেবা চালানো হয়েছিল। ফলে উত্তরমুখী মেট্রো পরিষেবায় সাময়িক প্রভাব পড়ে।

তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সকাল ৬টা ৩০ মিনিট থেকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা শুরু হয়ে যায়। বর্তমানে নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই ওই অংশে ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সিগন্যালিং নেটওয়ার্কের যে ত্রুটি ধরা পড়েছে, সেটি মেরামতের কাজ চলছে। যাত্রী নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই প্রয়োজন অনুযায়ী ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

সকালের ব্যস্ত সময়ে আচমকা মেট্রো পরিষেবায় এই নিয়ন্ত্রণের কারণে যাত্রীদের একাংশকে সমস্যায় পড়তে হয়। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক হওয়ায় বড় ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব হয়েছে।

মেট্রো রেলের তরফে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমার মেট্রো’ নিরাপদ, নির্ভরযোগ্য এবং যাত্রীবান্ধব পরিষেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রী নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। সিগন্যালিংয়ের ত্রুটি পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনেই ট্রেন চালানো হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper