Khabor Ekhon
কটন স্ট্রিটে দিনদুপুরে কোটি টাকার লুট! বন্দুক দেখিয়ে অফিসে হানা
রিচা সেন : বুধবার বড়বাজারের কটন স্ট্রিট এলাকায় চাঞ্চল্যকর লুটের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বন্দুকের নোকায় একটি অফিস থেকে প্রায় ১ কোটি টাকা নগদ লুট করে পালিয়েছে দুষ্কৃতীদের একটি দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোট চারজন দুষ্কৃতী অফিসে ঢুকে কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায়। এরপর কর্মীদের কার্যত জিম্মি করে অফিসে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ব্যাগে ভরে নেয় তারা। টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুষ্কৃতীরা অফিসে ঢুকল, লুটের পর কোন পথে তারা পালিয়েছে এবং ঘটনায় কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, দিনের ব্যস্ত সময়ে বড়বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এমন ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এবং অভিযুক্তদের পরিচয় নিয়ে পুলিশের তদন্তের পর আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

