Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিউ মার্কেটে মধ্যরাতের নরক! হোটেল অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ বাংলাদেশির

0 432,974

রিচা সেন : কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে বুধবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানিয়েছে দমকল বিভাগ। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। চিকিৎসার জন্য কলকাতায় এসে ওই হোটেলে উঠেছিলেন তাঁরা। জানা গিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় হোটেলের ভিতরে আটকে পড়েন একাধিক অতিথি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চারটি দমকলের ইঞ্জিন। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দলও। দমকলকর্মীদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ঘন ধোঁয়া। সিঁড়ি দিয়ে উপরের তলায় পৌঁছনো কঠিন হয়ে পড়ে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর শুরু হয় কুলিংয়ের কাজ। প্রাথমিক তদন্তে অনুমান, হোটেলের তৃতীয় তলায় একটি এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এসি বিস্ফোরণই আগুনের সঠিক কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা গেলেও উদ্ধারকাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধোঁয়ার কারণে পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থল কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা। নিউ মার্কেট ও ফ্রি স্কুল স্ট্রিট সংলগ্ন ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনার মাত্র দু’দিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছিল। ১৭ অগস্ট ভোর সাড়ে ৪টে নাগাদ পাঁচতলা হোটেল ‘বিদেশিনী’-র নিচের তলায় আগুন লাগে। অধিকাংশ অতিথি তখন ঘুমিয়ে ছিলেন।তারাপীঠের সেই ঘটনায় মেঘালয়ের একটি পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়, যাঁদের মধ্যে দুই শিশুও ছিল। জানা যায়, তাঁরা হোটেলের উপরের তলায় ছিলেন। আগুনের খবর পেয়ে শিশুদের নিয়ে একসঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করলেও সিঁড়িতে আগুনের মুখে পড়ে যান তাঁরা। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরপর দু’টি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কলকাতার ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সঠিক কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে না।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper