Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন,তিন গুরুত্বপূর্ণ বিল ঘিরে উত্তাপ

0 44,372

শ্রীতমা ব্যানার্জী,:বছর শেষের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে চলেছে বিধানসভার অন্দরমহল। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভা সূত্রে এই প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শীতকালীন অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।অধিবেশনের প্রথম দিন, অর্থাৎ ৪ ডিসেম্বর শুক্রবার, প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করবেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এরপর শনি ও রবিবার অধিবেশনের কাজ বন্ধ থাকবে। নিয়মিত অধিবেশন পুনরায় শুরু হবে ৭ ডিসেম্বর সোমবার। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।এবারের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশ করানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিল। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকার যে সমস্ত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেগুলিকে আইনি স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই বিল আনার প্রস্তুতি চলছে।এছাড়াও প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল আসতে পারে এই অধিবেশনে। প্রাক্তন বিধায়কদের তরফে ভাতা বাড়ানোর আবেদন জানিয়ে নতুন সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছিল। বিষয়টি রাজ্য মন্ত্রিসভাতেও আলোচনা হয়েছে। একইসঙ্গে বর্তমান বিধায়কদের বেতন ও ভাতা সংক্রান্ত পৃথক বিল আনার সম্ভাবনাও রয়েছে।সব মিলিয়ে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পেশ ও পাশ করানোর লক্ষ্য রয়েছে সরকারের। বিধানসভায় শাসক বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলগুলি পাশ করানো নিয়ে সরকারপক্ষ আশাবাদী। তবে বিরোধীরাও যে বিষয়গুলিকে সহজে ছেড়ে দেবে না, তা স্পষ্ট। প্রস্তাবিত বিলগুলির বিভিন্ন ধারা ও সম্ভাব্য প্রভাব নিয়ে সরকারের কাছে প্রশ্ন তুলতে প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির।ফলে এবারের শীতকালীন অধিবেশন শুধুমাত্র নিয়মরক্ষার অধিবেশন হতে চলেছে না। স্বাস্থ্যনীতি থেকে বিধায়কদের আর্থিক সুবিধা, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে বিতর্কের সম্ভাবনা রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper