Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

মোদির ব্রিগেডের আগেই কলকাতায় ‘গো ব্যাক’ হোর্ডিং, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

ভোটমুখী বাংলায় পারদ চড়ছে রাজনীতির। আজ, শনিবার ব্রিগেডের ময়দানে প্রশাসনিক সভার পাশাপাশি হাই-ভোল্টেজ জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু প্রধানমন্ত্রীর পা রাখার আগেই মহানগরীর রাজপথ ছেয়ে গেল ‘গো ব্যাক মোদি’ (Go Back Modi) লেখা হোর্ডিং ও পোস্টারে। শাসক-বিরোধী তরজায় এখন তপ্ত তিলোত্তমা। শুক্রবার রাত থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মোড়ে মোড়ে দেখা গিয়েছে এই বিতর্কিত হোর্ডিং। বিশেষ করে বিমানবন্দর থেকে ধর্মতলা পর্যন্ত প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য রুটগুলিতে এই হোর্ডিংয়ের দাপট সবচেয়ে বেশি। তবে এই…

গ্যাস সিলিন্ডারের লাইনে ২ ঘণ্টা অপেক্ষা, হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

একদিকে যখন সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী দাবি করছেন দেশে রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই, ঠিক তখনই লাইনে দাঁড়িয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ। শুক্রবার সকালে পাঞ্জাবের বারনালা জেলার শেহনা ব্লকে রান্নার গ্যাসের জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৬ বছর বয়সী ভূষণকুমার মিত্তলের। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের দাবির সত্যতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ভূষণকুমার মিত্তল পেশায় একজন দিনমজুর ছিলেন। পরিবারের রান্নার গ্যাসের…

ভোটের মুখে মমতার মাস্টারস্ট্রোক, ৫ নতুন উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা

একুশের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় চাল চাললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পাঁচটি পৃথক 'সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড' গঠনের কথা ঘোষণা করলেন তিনি। শুক্রবার নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে এই বড় ঘোষণাটি করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ করার অভিযোগ তুলে বিজেপি যখন আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়কে কাছে টানতে চাইছে, তখন এই ঘোষণার মাধ্যমে সেই ঘুঁটি উল্টে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী…

পুরনো দুর্গে ফিরলেন অধীর, বিধানসভা ভোটের আগে তুঙ্গে ‘চৌধুরী ভিলা’র জল্পনা

চব্বিশের লোকসভা নির্বাচনে হারের ধাক্কা সামলে কি তবে ছাব্বিশের বিধানসভা যুদ্ধে নতুন বাজি লড়তে চলেছেন অধীর চৌধুরী? বুধবার বহরমপুরের গোরাবাজারে নিজের পুরনো বাসস্থান ‘চৌধুরী ভিলা’য় তাঁর আচমকা পদার্পণ এবং সেখান থেকেই সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের বড় অংশের প্রশ্ন— অধীর কি তবে এবার বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন? রবহরমপুর শহরের গোরাবাজারের এই ‘চৌধুরী ভিলা’ অধীর চৌধুরীর রাজনৈতিক উত্থানের সাক্ষী। ১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার যখন তিনি…

পরিবার পিছু এক প্রার্থী

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কালীঘাটের বাড়িতে গত কয়েকদিন ধরে চলছে শেষ মুহূর্তের ‘রান্নাবান্না’। যতদূর জানা যাচ্ছে, রবিবারের মধ্যেই সব তথ্য ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে। তারপর সোমবার নাগাদ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেই ফ্রিজ থেকে বের করে ‘গরম গরম’ পরিবেশন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই দলের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা। এবারও তার ব্যতিক্রম হবে না। সেদিন তাঁর পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও…

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির দাপট!

ফাল্গুনের শেষ লগ্নে বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্তত ১২টি জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এর জেরে তাপমাত্রারও ওঠানামা দেখা যাবে — ফের নামতে পারে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে এই দুর্যোগের সৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (যেমন — ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,…

অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার নার্সের দেহ

পারিপারিক কলহের জেরে গায়ে পেট্রোল ঢেলে নার্সকে পুড়িয়ে খুন! অভিযোগ উঠেছে মৃতার স্বামীর বিরুদ্ধে। মৃত নার্সের নাম ছন্দা রায় (৩৫)। বুধবার রাতে হাড়হিম ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিবাড়ি এলাকায়। একই ঘটনায় মৃতার স্বামীও গুরুতর আহত হন । বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। শুধুমাত্র কি পারিবারিক বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মতে, মৃত ছন্দা রায় পেশায় একজন নার্স। তিনি কোচবিহার এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিযুক্ত ছিলেন। বক্সিবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়ির দোতলায়…

পরিবহণের ভোগান্তির অবসান! চালু হচ্ছে নতুন সরকারি বাসরুট এস-৬৯

দীর্ঘদিনের পরিবহণ সমস্যার অবসান। বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে কাশীপুর-ঘোষবাগান এলাকার নতুন সরকারি বাসরুট এস-৬৯ । এই বাসটি চলবে ঘোষবাগান থেকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত। জানা গেছে স্থানীয় বিধায়ক অতীন ঘোষ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংয়ের উদ্যোগে এই দাবি পূরণ হতে চলেছে। তবে আপাতত চারটি বাস দিয়েই এই পরিষেবা শুরু হচ্ছে। বাসটি যাত্রা শুরু করবে বরমবাবা মন্দির থেকে। এরপর রিজেন্ট সিনেমা, বিবিবাজার, চিড়িয়া মোড় পার করে টালা ব্রিজ ধরে শ্যামবাজার, খান্না মোড়, মানিকতলা, রাজাবাজার এবং জগৎ সিনেমা হয়ে পৌঁছবে এন আর এস হাসপাতাল।…

গ্যাস-সঙ্কটে দিশেহারা আমজনতা, বাজারে অমিল ইন্ডাকশন

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের বারুদের গন্ধ এখন সরাসরি ভারতের রান্নাঘরে। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা দেখা দিতেই দেশজুড়ে শুরু হয়েছে এলপিজি (LPG) হাহাকার। আর এই গ্যাস-সঙ্কট থেকে বাঁচতে সাধারণ মানুষ বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন ইলেকট্রিক ইন্ডাকশন ওভেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে রাতারাতি উধাও হয়ে গিয়েছে ইন্ডাকশন ওভেনের স্টক। আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (LPG) জোগানে বড়সড় টান পড়ার…

সোনারপুরে লাভলি-বিদায়? দিদির ‘না’, চোখে জল বিধায়কের

প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলের অন্দরে বড়সড় রদবদলের ইঙ্গিত। ২০২১-এর বিধানসভা ভোটে গ্ল্যামার আর রাজনীতির মিশেলে মমতার অন্যতম ‘চমক’ ছিলেন লাভলি মৈত্র। কিন্তু পাঁচ বছর ঘুরতে না ঘুরতেই ছবিটা বদলে গেল। সূত্রের খবর, ধর্মতলায় মমতার ধর্নামঞ্চেই বিধায়ক লাভলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সোনারপুর দক্ষিণে এবার আর টিকিট পাচ্ছেন না তিনি। নেত্রীর মুখে এমন ‘সপাট না’ শুনে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন অরুন্ধতী (লাভলি) মৈত্র। তবে কি সোনারপুরে এবার ঘাসফুল শিবিরের বাজি কোনো ‘হেভিওয়েট’ পুরনো চাল? গত কয়েকদিন ধরে ধর্মতলায় মমতার ধর্নামঞ্চে…

পাহারাদারের ঘরেই সিঁধ! পুলিশের গাড়ি থেকে ব্যাটারি সাফ

প্রদীপের নিচেই অন্ধকার! খোদ পুলিশ প্রশাসনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল এক দুঃসাহসিক চুরির ঘটনা। এবার চোরের কবলে পড়ল পুলিশেরই টহলদারি ভ্যান। গাড়ির ইঞ্জিন থেকে ব্যাটারি খুলে নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। ঘটনার জানাজানি হতেই লালবাজার থেকে শুরু করে স্থানীয় থানা— সর্বত্রই চরম অস্বস্তি ও শোরগোল পড়ে গিয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা যাদের কাজ, তাদেরই সরকারি সম্পত্তি চুরি যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট জায়গায় ডিউটি সেরে গাড়িটি পার্কিংয়ে রাখা ছিল। বুধবার ভোরে যখন চালক গাড়িটি স্টার্ট…

ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী! উপযুক্ত ব্যবস্থা নিতে তৎপর পুলিশ

বুধবার সকালে কালীগঞ্জ থানার দেবগ্রামের ১২ নম্বর জাতীয় সড়কে বড় দুর্ঘটনা। ঘটনার জেরে প্রাণ হারান রকি মণ্ডল(২৩) নামে এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রকি পলাশিপাড়ার ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি ক্রেডিট কার্ড সংস্থায় কর্মরত ছিলেন। ইতিমধ্যেই অভিযুক্ত ডাম্পারের চালককে আটক করেছে পুলিশ। কাজে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বাইক চেপে রওনা হন। স্বাভাবিক গতিতেই তিনি বাইক চালাচ্ছিলেন। তখন রাস্তায় পিছন দিক থেকে আসছিল একটি ডাম্পার। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডাম্পারটি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে তিনি…

মার্চের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে ঢুকছে পশ্চিমি ঝঞ্ঝা। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। এমনকি কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বেশি প্রভাব পড়বে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার…

শিয়ালদহ-গেদে লাইনে বড় স্বস্তি! নতুন ট্রেন, সম্প্রসারণ ও সরাসরি পরিষেবা চালু ১৬ মার্চ থেকে

শিয়ালদহ মেন লাইনের লক্ষ লক্ষ নিত্যযাত্রীর জন্য অবশেষে সুখবর এল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন যাত্রীদের চাপ কমাতে ও সুবিধা বাড়াতে একগুচ্ছ নতুন ও বর্ধিত ট্রেন পরিষেবা চালু করতে চলেছে। আগামী ১৬ মার্চ (সোমবার) থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে। রেল সূত্রে জানানো হয়েছে, এই পরিষেবাগুলি প্রথমে পরীক্ষামূলক ও অস্থায়ীভাবে চালানো হবে। যাত্রীদের চাহিদা ও প্রতিক্রিয়া অনুযায়ী পরবর্তীতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।…

যুদ্ধের খাঁড়া হেঁশেলে, গ্যাস-সঙ্কটে জেরবার বাংলা, বনগাঁয় ধৃত ১

সুদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার বাঙালির রান্নাঘরে আগুন জ্বালল। গত কয়েকদিনে একধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ার পাশাপাশি তৈরি হয়েছে তীব্র আকাল। আর এই হাহাকারকে পুঁজি করেই সক্রিয় হয়ে উঠেছে একদল অসাধু কারবারি। কালোবাজারি রুখতে বুধবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বেআইনিভাবে গ্যাস মজুত করার অভিযোগে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্যাস ডিলারদের অফিসের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন চোখে পড়ে। অনেক জায়গাতেই ‘নো স্টক’ বোর্ড ঝুলে যাওয়ায় ক্ষোভে ফেটে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper