AB Live News
ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী! উপযুক্ত ব্যবস্থা নিতে তৎপর পুলিশ

বুধবার সকালে কালীগঞ্জ থানার দেবগ্রামের ১২ নম্বর জাতীয় সড়কে বড় দুর্ঘটনা। ঘটনার জেরে প্রাণ হারান রকি মণ্ডল(২৩) নামে এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রকি পলাশিপাড়ার ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি ক্রেডিট কার্ড সংস্থায় কর্মরত ছিলেন। ইতিমধ্যেই অভিযুক্ত ডাম্পারের চালককে আটক করেছে পুলিশ।
কাজে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বাইক চেপে রওনা হন। স্বাভাবিক গতিতেই তিনি বাইক চালাচ্ছিলেন। তখন রাস্তায় পিছন দিক থেকে আসছিল একটি ডাম্পার। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডাম্পারটি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেবগ্রাম থানার পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার স্থানটি যথেষ্ট ব্যস্ত। ওই রাস্তায় বড় বড় যানবাহন চলাচল করে। তবে রকি মণ্ডলের আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রশাসনিক দিক থেকে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

