Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শিয়ালদহ-গেদে লাইনে বড় স্বস্তি! নতুন ট্রেন, সম্প্রসারণ ও সরাসরি পরিষেবা চালু ১৬ মার্চ থেকে

0 17,833,441

শিয়ালদহ মেন লাইনের লক্ষ লক্ষ নিত্যযাত্রীর জন্য অবশেষে সুখবর এল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন যাত্রীদের চাপ কমাতে ও সুবিধা বাড়াতে একগুচ্ছ নতুন ও বর্ধিত ট্রেন পরিষেবা চালু করতে চলেছে। আগামী ১৬ মার্চ (সোমবার) থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে। রেল সূত্রে জানানো হয়েছে, এই পরিষেবাগুলি প্রথমে পরীক্ষামূলক ও অস্থায়ীভাবে চালানো হবে। যাত্রীদের চাহিদা ও প্রতিক্রিয়া অনুযায়ী পরবর্তীতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাজার হাজার দৈনন্দিন যাত্রী এতে সরাসরি উপকৃত হবেন।

প্রধান পরিবর্তনগুলি:

শিয়ালদহ-বারাকপুর লোকালের সম্প্রসারণ: ৩১২২৭ নম্বর শিয়ালদহ-বারাকপুর লোকাল এখন থেকে গেদে পর্যন্ত চলবে। নতুন নম্বর ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল।

ছাড়বে: শিয়ালদহ থেকে সকাল ৯:২৮ মিনিটে।

পৌঁছবে: গেদে দুপুর ১২:০৭ মিনিটে।

গেদে-শিয়ালদহ স্পেশাল: ৩১২২৬ নম্বর ট্রেন এখন ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল।

ছাড়বে: গেদে থেকে সকাল ৮:২৬ মিনিটে।

পৌঁছবে: শিয়ালদহ সকাল ১০:৫৭ মিনিটে।

শিয়ালদহ-নৈহাটি লোকালের সম্প্রসারণ: ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল এখন গেদে পর্যন্ত যাবে। নতুন নম্বর ৩১৯৩৩ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল।

ছাড়বে: শিয়ালদহ থেকে বিকেল ৪:৫০ মিনিটে।

পৌঁছবে: গেদে সন্ধ্যা ৭:৩৮ মিনিটে।

গেদে-মাঝেরহাট সরাসরি পরিষেবা: গেদে-রানাঘাট ও নৈহাটি-মাঝেরহাট পরিষেবাকে একত্রিত করে নতুন ট্রেন চালু।

৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল।

ছাড়বে: গেদে থেকে বিকেল ৪:১৫ মিনিটে।

পৌঁছবে: মাঝেরহাট সন্ধ্যা ৭:২৮ মিনিটে।

রানাঘাট-গেদে অতিরিক্ত তিনটি স্পেশাল:

১. ৩১৭৬১ আপ রানাঘাট-গেদে ইএমইউ স্পেশাল: রানাঘাট থেকে সকাল ৭:০৫ মিনিটে ছেড়ে গেদে ৭:৫৭ মিনিটে।

২. ৩১৭৬২ ডাউন গেদে-রানাঘাট ইএমইউ স্পেশাল: গেদে থেকে দুপুর ১:০০ টায় ছেড়ে রানাঘাট ১:৫৫ মিনিটে।

৩. ৩১৭৬৪ ডাউন গেদে-রানাঘাট ইএমইউ স্পেশাল: গেদে থেকে রাত ৮:২৫ মিনিটে ছেড়ে রানাঘাট রাত ৯:২১ মিনিটে।

সময়সূচিতে পরিবর্তন: ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের ছাড়ার সময় এখন বিকেল ৪:৩০ মিনিট (পূর্বের ৪:৫০ মিনিট)।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তনগুলি যাত্রীদের দীর্ঘদিনের অসুবিধা দূর করবে, বিশেষ করে অফিস টাইমে চাপ কমাবে। বিস্তারিত সময়সূচি ও অন্যান্য তথ্যের জন্য যাত্রীদের স্টেশনের নোটিস বোর্ড, রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ (যেমন IRCTC, NTES) দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এই উদ্যোগে নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper