Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পরিবহণের ভোগান্তির অবসান! চালু হচ্ছে নতুন সরকারি বাসরুট এস-৬৯

0 256,971,717

দীর্ঘদিনের পরিবহণ সমস্যার অবসান। বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে কাশীপুর-ঘোষবাগান এলাকার নতুন সরকারি বাসরুট এস-৬৯ । এই বাসটি চলবে ঘোষবাগান থেকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত। জানা গেছে স্থানীয় বিধায়ক অতীন ঘোষ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংয়ের উদ্যোগে এই দাবি পূরণ হতে চলেছে। তবে আপাতত চারটি বাস দিয়েই এই পরিষেবা শুরু হচ্ছে।

বাসটি যাত্রা শুরু করবে বরমবাবা মন্দির থেকে। এরপর রিজেন্ট সিনেমা, বিবিবাজার, চিড়িয়া মোড় পার করে টালা ব্রিজ ধরে শ্যামবাজার, খান্না মোড়, মানিকতলা, রাজাবাজার এবং জগৎ সিনেমা হয়ে পৌঁছবে এন আর এস হাসপাতাল। সেখান থেকেই আবার জোড়াগির্জা, মল্লিক বাজার, মিন্টো পার্ক, এক্সাইড মোড়, রবীন্দ্রসদন, পিটিএস, টোল প্লাজা, পদ্মপুকুর, বাংলা পাড়া, বেতড় পেরিয়ে উঠবে সাঁতরাগাছি ব্রিজে। সেই ব্রিজ ধরেই বাসটি পৌঁছাবে সাঁতরাগাছি স্টেশনে।

দীর্ঘদিন ধরেই যাতায়াত সমস্যায় ভুগছিলেন এই অঞ্চলের বাসিন্দারা । আগে ঘোষবাগান থেকে পুরনো টালা ব্রিজে উঠতে গেলে একটি সিঁড়ি ছিল। আর সেই ব্রিজের দু’দিকেই বাসস্ট্যান্ড থাকায় অন্যান্য জায়গার পাশাপাশি হাওড়া বা শিয়ালদহর দিকের বাস সহজেই ধরা যেত। কিন্তু সমস্যা তৈরি হল নতুন টালা ব্রিজ হওয়ার পর। ফলে দিনে দিনে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

তবে এই পরিষেবা হওয়ার ফলে তাঁদের অনেক সুবিধা হবে। অফিস টাইমে বা স্কুল-কলেজে এবং জরুরি পরিষেবাতেও যাতায়াত অনেক সহজ হবে। বিধায়ক অতীন ঘোষ জানান, নতুন টালা ব্রিজ তৈরির সময় বাসস্ট্যান্ডের পরিকল্পনায় রাখা হয়নি। তার জেরে স্থানীয় মানুষের প্রবল বিক্ষোভও করেছিল। কিন্তু পরিবহণ দফতর ও পুলিশ সমীক্ষা চালিয়ে জানায়, যদি চার লেনের বাসস্টপ করা হয় তাহলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। তাই সেই দুর্ভোগ মেটাতে বিকল্প হিসেবে এই নতুন বাসরুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করা যায় এতে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper