AB Live News
অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার নার্সের দেহ

পারিপারিক কলহের জেরে গায়ে পেট্রোল ঢেলে নার্সকে পুড়িয়ে খুন! অভিযোগ উঠেছে মৃতার স্বামীর বিরুদ্ধে। মৃত নার্সের নাম ছন্দা রায় (৩৫)। বুধবার রাতে হাড়হিম ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিবাড়ি এলাকায়। একই ঘটনায় মৃতার স্বামীও গুরুতর আহত হন । বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। শুধুমাত্র কি পারিবারিক বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের মতে, মৃত ছন্দা রায় পেশায় একজন নার্স। তিনি কোচবিহার এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিযুক্ত ছিলেন। বক্সিবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন মৃত নার্স। স্বামী রঞ্জিত রায় শিলিগুড়ির মধ্যেই গাড়ি চালান। মাঝেমধ্যে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন তিনি। দম্পতির একটি মেয়েও রয়েছে। কালিংম্পয়ের একটি স্কুলে পড়াশোনা করে তাঁদের একমাত্র সন্তান। বাড়িওয়ালার দাবি, ইদানিংকালে ছন্দা ও রঞ্জিতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। সেই ঘটনার জল গড়িয়েছিল থানা পর্যন্ত। প্রত্যেকদিনের মতো বুধবার সন্ধ্যাবেলাতেও কাজ সেরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ছন্দা। সঙ্গে ছিল বাজারের ব্যাগ। একইসময় তাঁর বাড়িতে আসেন তাঁর স্বামী রঞ্জিত। রাত একটু বাড়তেই তাঁদের দুজনের মধ্যে শুরু হয় অশান্তি। চিৎকার- বাকবিতণ্ডার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। এর কিছুক্ষণ পরেই ঘরের মধ্যে দাউ দাউ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। সেই মুহূর্তে এক ব্যক্তিকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখতে এলাকার এক বাসিন্দা। ওই ব্যক্তির শরীরের আগুন লেগেছিল বলে দাবি করেছেন তিনি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির গেটের সামনে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা নার্স ছন্দাকে। যদিও শেষরক্ষা হয়নি, তাঁকে বাঁচানো যায়নি। এদিকে আহত অবস্থায় রঞ্জিতও ঘটনাস্থল থেকে বেশি দূর যেতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। তাঁকেও গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

