Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

দোলের দিন কলকাতায় ৩৩০ গ্রেফতার, বাজেয়াপ্ত ২৫ লিটার মদ কড়া নিরাপত্তায় শহর, বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল

দোলযাত্রা ও হোলির উৎসবকে কেন্দ্র করে কলকাতা পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অভব্য আচরণ, মত্ত অবস্থায় প্রকাশ্যে ঘোরাফেরা এবং ঝামেলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার শহরজুড়ে মোট ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরের ১০টি ডিভিশন জুড়ে এই গ্রেফতারির ঘটনা ঘটেছে। একই সঙ্গে পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ লিটার বেআইনি মদ। দোলের দিন সকাল থেকেই শহরে কড়া নিরাপত্তা বলবৎ করা হয়। অপ্রীতিকর ঘটনা রোধ করতে প্রায় ৪,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয় রাস্তায়। যুগ্ম পুলিশ কমিশনার ও…

ভোটার তালিকায় বিভ্রাট: সিইও-র ‘লক্ষ্মণরেখা’ বনাম শাসকদলের ব্যক্তিগত তোপ

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের ‘লক্ষ্মণরেখা’ স্মরণ করানোই কি কাল হল? ভোটার তালিকায় একের পর এক ভুল এবং আধিকারিকদের দায় ঠেলা নিয়ে রাজ্য প্রশাসনের অন্দরে যে অসন্তোষ ধিকধিক করছিল, তা এবার সরাসরি রাজনৈতিক যুদ্ধে রূপ নিল। কমিশনের আধিকারিকদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একদিকে যেমন সরব হয়েছেন ডব্লুবিসিএস অফিসাররা, তেমনই সিইও-র পারিবারিক সম্পত্তি ও পুরনো সিবিআই মামলা টেনে আক্রমণ শানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘটনার সূত্রপাত ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ (এসআইআর) নিয়ে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের…

মমতা: শ্রীচৈতন্যের বাংলায় দাগ লাগতে দেব না

দোলের রঙিন উৎসবের মাঝে আজ গৌর পূর্ণিমা ও শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার সহিষ্ণুতার ঐতিহ্য রক্ষার শপথ নিয়েছেন। তিনি লিখেছেন, “আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।” মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, একদিকে বাংলা-বিদ্বেষ এবং অপরদিকে ধর্ম-বিদ্বেষ—এই দুইয়ের বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। সব ধর্ম, সব জাতি ও সব…

দোলের সকালে কলকাতার পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাড়ির একাংশ

বসন্ত উৎসবের আনন্দময় সকালে হঠাৎ আতঙ্কের ছায়া নেমে এল কলকাতার অন্যতম ব্যস্ত ও ঐতিহাসিক এলাকা পার্ক স্ট্রিটে। দোলের দিন সকালে বিকট শব্দে প্রায় ১৫০ বছরের পুরনো একটি বাড়ির ছাদের অংশসহ একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যদিও ঘটনার সময় বাড়িটিতে কোনও বাসিন্দা বা লোকজন ছিলেন না, ফলে বড় ধরনের প্রাণহানি বা আহতের ঘটনা এড়ানো গিয়েছে। তবে ঘটনাস্থলে ছড়িয়ে পড়া ধুলো-ধোঁয়া ও ভাঙা ইট-পাথর দেখে স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ও দমকলের কর্মীরা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন এবং উদ্ধারকাজ শুরু…

দোলে কড়া নিরাপত্তা: ৩৯৮ পিকেট, গঙ্গাঘাটে ডিএমজি

শুভজিৎ বসু  দোলযাত্রা ও হোলি উৎসবকে কেন্দ্র করে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কলকাতা পুলিশ এবার বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দোলের দিন শহরজুড়ে মোট ৩৯৮টি জায়গায় পুলিশি পিকেট বসানো হবে। এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার-সহ ৮৬টি সংবেদনশীল স্থানে বিশেষ পিকেট থাকবে, যেখানে প্রতিটিতে ছয়জন করে পুলিশকর্মী দায়িত্ব পালন করবেন। বাকি ৩১২টি পিকেটে তিনজন করে পুলিশকর্মী মোতায়েন থাকবেন। পুলিশের এই বিস্তৃত ব্যবস্থা গত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে নেওয়া…

তফসিলির সংলাপে অভিষেকের নিশানা ডবল ইঞ্জিনে

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জনসংযোগের নতুন কৌশল নিয়ে ময়দানে নেমেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার শুরু হয়েছে ‘তফসিলির সংলাপ’ কর্মসূচি। দলের এসসি, এসটি ও ওবিসি সেলের নেতৃত্বকে নিয়ে আয়োজিত এই সম্মেলনে অভিষেক সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ২০২৩ সালের এনসিআরবি রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরে বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ সরকারগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। অভিষেকের কথায়, তফসিলি জাতির (এসসি) ওপর অত্যাচারের ঘটনায় দেশে শীর্ষে…

ভোটার তালিকায় ব্যাপক ছাঁটাই: ‘এক ভোটে হলেও জিতব’, কমিশনকে কড়া চ্যালেঞ্জ মমতার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্য-রাজনীতিতে ঝড় উঠেছে। রাজ্যে মোট ৬৩.৬৬ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে, আর প্রায় ৬০ লক্ষের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ রাখা হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭,১১১ জনের নাম কাটা গেছে। এই খবর প্রকাশের পর প্রথমবার মুখ খুলে নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সোমবার এক জনসভায় মমতা বলেন, “ভবানীপুর ছোট কেন্দ্র। মাত্র ২…

নিউটাউনে জৈন মন্দিরের জন্য ৫ একর জমি ঘোষণা মমতার

দোলযাত্রার প্রাক্কালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের আয়োজিত ‘দোলযাত্রা ও হোলি মিলন উৎসব’-এ যোগ দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনে জৈন সম্প্রদায়ের জন্য একটি মন্দির নির্মাণের উদ্দেশ্যে প্রায় ৫ একর জমি বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান। এই জমি বিশ্ববাংলা গেটের মাত্র ৬০০ মিটার দূরত্বে অবস্থিত। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “জৈন সম্প্রদায়ের মানুষেরা আমার কাছে নিউটাউনে একটি জমির জন্য অনুরোধ করেছিলেন। তাঁরা বলেছিলেন, মন্দির তৈরি করবেন। আমি তাঁদের ট্রাস্ট গঠনের পরামর্শ দিয়েছিলাম। এখন…

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত শান্তিপুরের চা–রুটির দোকান!

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল নদিয়ার শান্তিপুরে! যার জেরে পুড়ে ছাই চা–রুটির দোকান! রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকায়। স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় পুলিশ। এলাকাবাসী এবং দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত। জানা গিয়েছে, নিত্যদিনের মতো রবিবারেও অনেক রাত পর্যন্ত খোলা ছিল চা–রুটির…

‘সবুজ পৃথিবী, সুস্থ ভবিষ্যৎ’-র লক্ষ্যে ভেষজ আবিরেই দোল উদযাপন

বঙ্গে এখন ঋতুরাজ বসন্ত রাজত্ব করছে। দিকে দিকে কোকিলের কুহু কুহু ডাক, গাছে গাছে কচি পাতা আর রঙিন ফুলের ছটায় প্রকৃতি যেন সেজে উঠেছে উৎসবের রাজকীয় সাজে। এ উৎসব রঙের উৎসব। সকল মলিনতাকে মুছে দিয়ে হৃদয় হয়ে উঠবে আবিরের রঙে রাঙা। তবে এবার অভিনব উপায়ে দোলের উপহার নিয়ে হাজির খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তাঁদের উদ্যোগে তৈরি হল ভেষজ আবির। তাঁরা ‘সবুজ পৃথিবী, সুস্থ ভবিষ্যৎ’—এই স্লোগানকে কেন্দ্র করে নতুন শপথ গ্রহণ করলেন। খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকাদের তত্ত্বাবধানে…

কড়া নজরদারিতেও মোবাইল কাণ্ড! এসএসসি গ্রুপসি পরীক্ষায় পরীক্ষা বাতিল একাধিকের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর ফের কড়া নিরাপত্তার আবহে রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ–সি নিয়োগের লিখিত পরীক্ষা। কিন্তু কঠোর তল্লাশি ও নজরদারির মাঝেও একাধিক পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। যার জেরে কোথাও পরীক্ষা বাতিল, কোথাও গ্রেফতার, সব মিলিয়ে দিনভর উত্তেজনা ছড়ায় বিভিন্ন কেন্দ্রে। পাশাপাশি তল্লাশির নামে হয়রানির অভিযোগও তুলেছেন একাধিক পরীক্ষার্থী । রাজ্যজুড়ে মোট ১,৬৯৩টি কেন্দ্রে পরীক্ষা হয়। শূন্যপদ ২,৯৮৯টি হলেও আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৪ হাজার।…

ফাল্গুনেই বৈশাখী দাপট! চড়া রোদে নাকাল কলকাতা, দোলে গরমের আশঙ্কা

ক্যালেন্ডারে সবে মার্চের প্রথম সপ্তাহ, অথচ বঙ্গে এখনই বৈশাখের ছোঁয়া লেগেছে। মিঠে বসন্তের পরিবর্তে চড়া রোদ আর তাপপ্রবাহের শুরু হয়ে গিয়েছে শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম দিনেই (১ মার্চ) শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস—যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৩.০ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি উপরে। এই অস্বস্তিকর গরমের জেরে শহরবাসীর দিন কাটছে ফ্যান-এসি ছাড়া অসম্ভব হয়ে উঠেছে। পথচলতি মানুষ থেকে অফিসগামী—সকলেই রোদের তেজে নাজেহাল। হাওয়া…

লক্ষ্য সংখ্যালঘু এসসি, এসটি ও মহিলা

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম বাদ। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৬৪ লক্ষ নাম বিভিন্ন চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কাদের, কোন জেলার মানুষকে একেবারে ‘টার্গেট’ বানিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে, তথ্য-প্রমাণ তুলে ধরে তা দেখিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে অভিষেকের সাফ কথা, যারা বিজেপিকে ভোট দেয় না, বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সংখ্যালঘু এবং তফসিলি জাতিভুক্ত মানুষদের নাম…

ধর্মতলায় ধরনায় মমতা, ভোটার তালিকায় অসঙ্গতির প্রতিবাদে রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী

ভোটার তালিকায় অসঙ্গতি এবং নাম বাদ দেওয়ার অভিযোগে ফের রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ শুক্রবার দুপুর ২টা থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা অবস্থানে বসবেন তিনি। এই কর্মসূচি থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনাকে ‘ভোটাধিকার রক্ষার লড়াই’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাজ্যের সাধারণ মানুষের অধিকার সুরক্ষার জন্য। জানা গিয়েছে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার…

ফের অগ্নিকাণ্ড! মাংস রান্না করতে গিয়ে আগুনে ঝলসে মা-ছেলের মৃত্যু

ছুটির দিনে সাধ করে মাংস খাওয়ার পরিকল্পনা করেছিল এক সাধারণ পরিবার। কিন্তু রান্নাঘরে গ্যাস সিলিন্ডার জ্বালাতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আগুনের লেলিহান শিখায় ঝলসে প্রাণ হারালেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। মৃতদের নাম পুতুল মণ্ডল (৫৫) এবং তাঁর ছেলে বিপ্লব মণ্ডল (৩৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপ্লব পেশায় রংমিস্ত্রি। মাঝেমধ্যে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। গত কয়েকদিন ধরে তিনি বাড়িতেই ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা তেমন…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper