Khabor Ekhon
ভোররাতে রক্তাক্ত হাওড়া! পয়েন্ট ব্ল্যাঙ্কে প্রোমোটার খুন
ফের শুটআউট! এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হল! যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল যুবকের! বুধবার ভোররাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায়। প্রকাশ্যে খুনের অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকি এলাকার সিসিটিভি ফুটেজও ধরা পড়েছে ওই নির্মম খুনের দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃতের নাম শফিক খান (২৭)। রমজান মাস চলায় ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। অভিযোগ, ওই সময় হারুন…
