Khabor Ekhon
রাসায়নিক ড্রামের বিস্ফোরণ! অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানল সাদিকুল

হঠাৎই রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণে পুরো শরীরটাই ঝলসে গিয়েছিল। এমআর বাঙুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিল ৯ বছরের সাদিকুল আহমেদ। শেষ পর্যন্ত বুধবার ভোরে সেই লড়াইয়ে হেরে গিয়ে প্রাণ হারাল। সাদিকুলের পাশাপাশি আরও ২ জন গুরুতর জখম হয়েছিল। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি খড়গাছি এলাকায় রাস্তা তৈরির জন্য একটি কেমিক্যাল ভর্তি ড্রাম ছিল। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। স্কুল ছুটির পর সেইসময় সেখানে খেলছিল চার শিশু। বিস্ফোরণের জেরে আগুনে দগ্ধ হয় চার নাবালক। তার মধ্যে সাদিকুল-সহ ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
তিন শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় সাদিকুলের। মৃতের পরিবার শোকে ভেঙে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা সংস্কারের কাজ চলার জন্য প্রায় ২০০ লিটার ডিজেল অয়েল বোঝাই একটি ড্রাম রাখা ছিল রাস্তার পাশে। তবে রাস্তা মেরামতি তারা করছে না। কিন্তু রোদের তাপে, নাকি আগুনের ফুলকি থেকে কীভাবে ওই ড্রামে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়।
বরং কেন কেমিক্যাল ভর্তি ড্রাম জনবসতিপূর্ণ এলাকায় পড়ে ছিল, সেই প্রশ্ন তুলছেন তাঁরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

