Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাতাসার লোভ দেখিয়ে শিশুকে যৌন হেনস্থা, বারুইপুরে ধৃত দোকানদার

0 876,539,055

একরত্তি শিশুকে বাতাসা খাওয়ানোর নাম করে দোকানের ভেতর ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা শিশুটি প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন স্কুল ছুটির পর সে একাই বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি রাস্তার ধারে অভিযুক্ত বৃদ্ধের একটি দোকান রয়েছে। অভিযোগ, শিশুটিকে একা পেয়ে সে বাতাসা খাওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে যায়। এরপর দোকানের ঝাঁপ ফেলে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

এদিকে অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার মা। তিনি মেয়ের খোঁজে স্কুলের দিকে রওনা হন। রাস্তার ধারে ওই নির্দিষ্ট দোকানের সামনে মেয়ের জুতো পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। দোকানের ভেতরে ঢুকে তিনি যা দেখেন, তাতে শিউরে ওঠেন। শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান।

উত্তেজিত জনতা অভিযুক্তকে আটকে রেখে খবর দেয় বারুইপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে নিয়ে যায়। নির্যাতিতা শিশুর শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং সে বর্তমানে চিকিৎসাধীন। বারুইপুর জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার গুরুত্ব বিচার করে পকসো আইনে মামলা রুজু হয়েছে। আদালতের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করার আবেদনও জানানো হয়েছে।

বারুইপুরের এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও অভিভাবকরা। স্কুলের পথে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের ছায়া নেমেছে এলাকায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper