AB Live News
উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিলিটারি ট্রাক, আহত ২

ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মিলিটারি ট্রাক। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ওই ট্রাকের ভিতরে ছিলেন তিনজন জওয়ান। তাঁদের মধ্যে আহত হয়েছেন দু’জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার ভোরে বৃষ্টি হয় কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে ট্রাকটি সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল মিলিটারি ট্রাকটি। সেইসময় বৃষ্টির জেরে রাস্তা ভেজা থাকায় আচমকাই পিছলে যায় ট্রাকটি। টাল সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে উঠে যায় ট্রাকটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রাকের সামনের অংশটি রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকাজ। ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে ছিলেন তিন জওয়ান। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। যদিও দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং ট্রাকটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মা উড়ালপুলে দুর্ঘটনা নতুন নয়। কলকাতার বুকে মৃত্যুফাঁদ হিসেবে পরিচিত এই উড়ালপুল। কখনও নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং টপকে নিচে পড়ে মৃত্যু, আবার কখনও চিনা মাঞ্জার সুতো আটকে গুরুতর আহত হওয়ার মতো একাধিক ঘটনা সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা রুখতে একসময় রাত ৯টার পর বাইক চলাচল বন্ধও করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণের সুবিধার কথা ভেবে পুনরায় বাইক চলাচল চালু করা হয়। এরপর আবারও এই ঘটনায় উঠেছে প্রশ্ন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

