Khabor Ekhon
কলকাতায় দেব-দেবীর বেশ ধরে ছিনতাইয়ের চক্র ভাঙল পুলিশ! গ্রেফতার চার গুজরাতি যুবক
শহরের ব্যস্ত রাস্তায়, ট্র্যাফিক সিগন্যালে বা পথচারীদের ভিড়ে হঠাৎ উদয় হচ্ছেন মা কালী, ভগবান শিব কিংবা অন্যান্য দেব-দেবী। আশীর্বাদের নাম করে হাত বাড়িয়ে দিচ্ছেন ভিক্ষার জন্য—কিন্তু সেই আশীর্বাদের আড়ালে চলছে নির্মম ছিনতাই। মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা-পয়সা—সবই লুট হচ্ছে চোখের পলকে। এমনই এক অভিনব কিন্তু নৃশংস ছিনতাই চক্রের সন্ধান পেয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগ (ওয়াচ শাখা) শনিবার চারজনকে গ্রেফতার করেছে। ধৃতরা সকলেই গুজরাতের আনন্দ জেলার বাসিন্দা।
ধৃতদের নাম অনিল রামজু সালাত, ধীরু কালোভাই সালাত (বা ধীরু কালোবাই সালাত),…
