Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটপর্বে অশান্তি ঠেকাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি

0 8,974,589

সামনেই বিধানসভা ভোট। সেই নির্ঘণ্ট ঘোষণার আগে প্রস্তুত নির্বাচন কমিশন। রাজ্যে অশান্তি ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন। পাশাপাশি এসআইআর শুনানি সংক্রান্ত বিষয় রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি ও ভাঙচুরের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে চলছে এসআইআর শুনানি। এই পরিস্থিতিতে একাধিক জেলা থেকে উঠে এসেছে অশান্তির ছবি। বিশেষ করে উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় শুনানিপর্বে উত্তেজনা এবং তাণ্ডবের ঘটনা নতুন নয়। এমতাবস্থায় ভোটের সময় আইনশৃঙ্খলাতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেইবিষয় তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। যার জেরে নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
কমিশনের মতে, এবছর নির্বাচনে দফা সংখ্যা তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা থাকায় ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, চলতি বছর বিধানসভা নির্বাচনে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। যার জন্য কমিশনের পক্ষ থেকে প্রতি দফায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে সদ্য রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভারের রিপোর্ট ও মতামত অনুযায়ী কত সংখ্যক বাহিনী আগাম মোতায়েন হবে, সে-ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এবিষয়ে প্রাথমিক ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরকে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
সব মিলিয়ে ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper