Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মদ্যপ অবস্থায় শাশুড়িকে ধর্ষণ! অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

0 5,698,826

পারিবারিক অনুষ্ঠানের সুযোগেই শাশুড়ির ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির মণ্ডল গ্রামে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এই বিষয়েই অভিযোগ জানাতে মেমারি থানায় হাজির হন বছর পঁয়তাল্লিশের মহিলা।সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

পরিবারের অনুষ্ঠানের জন্যে আমন্ত্রিত ছিলেন অন্যান্য আত্মীয়স্বজনরা। তাদের মধ্যেই উপস্থিত ছিলেন মহিলার গয়েশপুর গ্রামের ভাগ্নি জামাই শ্যামল মহালিও। সারাদিন ভরপুর হইহুল্লোড়, আনন্দের পর রাতে যে যার ঘরে ঘুমোতে যান। এরপরই ঘটে যায় এই অবিশ্বাস্য ঘটনাটি। অভিযোগ, রাতে নেশায় মত্ত হয়ে শ্যামল ছাদের টালি খুলে মামিশাশুড়ির ঘরে ঢোকে। এরপর তাঁকে ধর্ষণ করে। বাড়ির সকলে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাই মহিলা হাজার চিৎকার করলেও প্রথমে কেউ বুঝতে পারেননি। কিছুক্ষণ পর যখন সবাই বুঝতে পারে তখনই হাতেনাতে ধরা পড়ে জামাই।

এরপর পরিবারের সদস্যরা অভিযুক্ত শ্যামলকে ধরে একটি ঘরে তালা দিয়ে রাখে। কিন্তু সেই ঘরেরও ছাদের টালি খুলে পালায় সে। রবিবার সকাল হলে পরিবারের সদস্যরা নির্যাতিতাকে নিয়ে মেমারি থানায় যান। তাঁর অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত জামাইকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে আর অভিযুক্তর সঠিক শাস্তির দাবি জানাচ্ছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper