Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নির্বাচনী প্রচার যখন ‘রেশন’ থালিতে ‘উন্নয়নের পাঁচালি’ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

0 87,777

বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে বাকি আর ১০০ দিনেরও কম সময়। ঠিক এই সন্ধিক্ষণে রাজ্য সরকারের সাড়ে ১৪ বছরের সাফল্যের খতিয়ান আমজনতার দুয়ারে পৌঁছে দিতে অভিনব কৌশল অবলম্বন করল তৃণমূল প্রশাসন। ‘উন্নয়নের পাঁচালি’ নামক চকচকে বুকলেট এখন মিলছে খোদ রেশন দোকানে। দুয়ারে রেশন প্রকল্পের অধীনে খাদ্যশস্যের সঙ্গেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সরকারি প্রচারপত্র। জলপাইগুড়ির গরালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই চিত্র ধরা পড়তেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

রেশন ডিলারদের মাধ্যমে এই বই বিতরণকে কেন্দ্র করে বিরোধীরা সরব হয়েছে। বিজেপির অভিযোগ, সরকারি ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শাসকদল। কয়েকমাস আগেই জগন্নাথ দেবের প্রসাদ বিলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হল উন্নয়নের খতিয়ান। যদিও উপভোক্তাদের একাংশ যেমন মেনকা রায় বা মসলিমা খাতুনরা বলছেন, এই বই হাতে পেয়ে তাঁদের সুবিধাই হয়েছে, সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ কীভাবে নিতে হয় তা এখান থেকেই জানতে পারবেন তাঁরা। শাসকদলের দাবি, সাধারণ মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ। তবে ভোটের মুখে রেশনের থলিতে এই ‘পাঁচালি’ কতখানি প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper