Khabor Ekhon
ভাইফোঁটা সেরে ফেরা হল না মা-মেয়ের
শ্রীতমা ব্যানার্জী :উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল গভীর শোকে। ভাইফোঁটার অনুষ্ঠান সেরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা। কিন্তু আর ঘরে ফেরা হল না তাঁদের। পূর্ব বর্ধমানের খানা জংশনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মা ও মেয়ের। শুক্রবার সকালের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূজা দাস (৩০) এবং তাঁর মেয়ে পল্লবী দাস (১২)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামে। ভাইফোঁটা উপলক্ষে মেয়েকে নিয়ে গলসির খানা গ্রামের বাপের বাড়িতে গিয়েছিলেন পূজা। শুক্রবার সকালে…
