Khabor Ekhon
হাঁটতে গিয়ে সংজ্ঞাহীন, এইমস-এ ভর্তি ধনখড়
ইন্দ্রানী দাস:সকালবেলার প্রাতঃভ্রমণ করতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়লেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ৭৫ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়েছে তাঁকে।সূত্রের খবর, প্রাতঃভ্রমণের সময় আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন ধনখড়। বেশ কয়েক মিনিট তিনি অচেতন অবস্থায় ছিলেন। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে তাঁকে পুলিশ কন্ট্রোল রুমের গাড়িতে করে বাড়িতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইন্ডিয়ান লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের একটি চিকিৎসক দল এবং এইমস-এর চিকিৎসক সন্দীপ শেঠ তাঁর শারীরিক পরীক্ষা করেন।কিন্তু শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে এইমস -এ নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। আপাতত হৃদরোগ বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে।-এ নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। আপাতত হৃদরোগ বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে।তবে ঠিক কী কারণে তিনি জ্ঞান হারিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বারবার শারীরিক সমস্যায় ভুগেছেন জগদীপ ধনখড়। ২০২৫ সালের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে এইমস -এর ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। একই বছরের জুন মাসে উত্তরাখণ্ডের নৈনিতালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের জ্ঞান হারান তিনি। চলতি বছরের জানুয়ারিতেও বাড়িতে দু’বার সংজ্ঞাহীন হয়ে পড়ার খবর সামনে এসেছিল।২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত দেশের ১৪তম উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন জগদীপ ধনখড়। শারীরিক কারণ দেখিয়েই মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন তিনি।প্রাক্তন উপরাষ্ট্রপতির ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছেন অনুরাগী ও রাজনৈতিক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

