Khabor Ekhon
প্রেমের ইনিংসে এবার বাগদানের ছক্কা
সঞ্জয় মিত্র:ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা অর্শদীপ সিংয়ের কাছে ১১ নভেম্বর দিনটি হয়ে থাকল স্মরণীয়। মাঠের বাইরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটের পেশাদার জগৎ, দুই ক্ষেত্রেই একসঙ্গে এল সুখবর। একদিকে দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী- মডেল সামরিন কৌরের সঙ্গে বাগদান, অন্যদিকে আইপিএলে ১৮ কোটি টাকার চুক্তিতে নতুন দলের জার্সি গায়ে চাপানোর প্রস্তুতি।বুধবার সমাজমাধ্যমে বাগদানের ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন অর্শদীপ ও সামরিন। ছবিতে দেখা যাচ্ছে, বিশেষ মুহূর্তে সামরিনের সামনে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে দিচ্ছেন ভারতীয় পেসার। তাঁদের এই রোম্যান্টিক মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় দু’জনেই একসঙ্গে সারাজীবন পথ চলার অঙ্গীকার করেছেন।অর্শদীপের হবু স্ত্রী সামরিন কৌর অভিনয় ও মডেলিং জগতের পরিচিত মুখ। তাঁদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে চর্চা চলছিল। ২০২৬ সালের জুলাই মাসে অর্শদীপ সমাজমাধ্যমে সামরিনের সঙ্গে ছবি ভাগ করে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এবার সেই সম্পর্ক পেল নতুন স্বীকৃতি।তবে শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাদার জীবনেও বড় পরিবর্তন এসেছে অর্শদীপের। পঞ্জাব কিংস ছেড়ে ২০২৭ সালের আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন তিনি। তাঁর চুক্তির মূল্য ১৮ কোটি টাকা। অন্যদিকে হার্দিক পাণ্ড্য যাচ্ছেন পঞ্জাব কিংসে।একই দিনে প্রেম, বাগদান আর কোটি টাকার দলবদল, সব মিলিয়ে অর্শদীপের জীবনে বুধবার যেন সত্যিই ডাবল সেলিব্রেশন। তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছার বন্যা বইছে। সতীর্থ হার্দিক পাণ্ড্যও শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

