Khabor Ekhon
শিবলিঙ্গ সরানোর অভিযোগে কাঠগড়ায় আরসালান
ওয়েব ডেস্ক :কলকাতার কসবার ঠাকুর পার্ক এলাকায় জনপ্রিয় বিরিয়ানি সংস্থা আরসালানকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, একটি শিবমন্দিরের জমির একাংশ দখল করে নিজেদের গুদাম ও রান্নাঘরের পরিসর বাড়িয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ। শুধু জমি দখলই নয়, নির্মাণকাজের সুবিধার্থে মন্দিরের শিবলিঙ্গ সরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলির এখনও স্বাধীনভাবে সত্যতা যাচাই হয়নি।এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিজেপির এক নেতা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর দাবি, মন্দিরের জমি দখল করে…
