Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

মমতা-মুক্ত বাংলা’র পর ‘রাহুল-মুক্ত দিল্লি’, কলকাতার মঞ্চে বিজেপির নতুন যুদ্ধের ডাক

শ্রীতমা ব্যানার্জী : বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার দিল্লির মসনদ ঘিরে নতুন স্লোগান বিজেপির। ‘মমতা-মুক্ত বাংলা’র পর এবার ‘রাহুল-মুক্ত দিল্লি’। সোমবার কলকাতার ধর্মতলায় দাঁড়িয়ে এমনই রাজনৈতিক বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে নিশানা করে তাঁর অভিযোগ, দেশের অস্থিরতা তৈরির পিছনে থাকা বিদেশি শক্তির সঙ্গে কাজ করছেন কংগ্রেস নেতা। নবীনের এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।সোমবার কলকাতায় ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা বন্ধ করো’ কর্মসূচিকে সামনে রেখে…

ধর্ম পালন করতে গিয়ে আক্রান্ত, বিচার চাইতে গিয়ে পুলিশের কাছেই জুটল সতর্কবার্তা

শ্রীতমা ব্যানার্জী : ধর্মীয় উপাসনা করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ। কোথাও প্রার্থনাসভায় হামলা, কোথাও বাড়িতে ভাঙচুর, আবার কোথাও মহিলাদের হেনস্থার অভিযোগ। আর বিপদের সময়ে পুলিশের দ্বারস্থ হয়েও প্রত্যাশিত সাহায্য মেলেনি বলে অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের একাধিক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বরং অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছ থেকেই সতর্কবার্তা শুনতে হয়েছে বলে দাবি তাঁদের।সোমবার কলকাতার মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত এক গণশুনানিতে উঠে এল রাজ্যের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উপর কথিত হামলা ও হেনস্থার একাধিক অভিযোগ। নাগরিক সমাজের সদস্য এবং…

জ্যোতি বসুর ফলক অক্ষত, মমতার নামে রঙের প্রলেপ, নন্দনে কি রাজনীতির নতুন সমীকরণ?

শ্রীতমা ব্যানার্জী : চলচ্চিত্রের শহর কলকাতা। শিল্প, সংস্কৃতি আর সিনেমার আবেগ যেখানে মিলেমিশে একাকার, সেই নন্দনকে ঘিরেই এবার নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে নন্দন চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলকে রং করে ঢেকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামাঙ্কিত ফলকটি আগের মতোই অক্ষত রয়েছে। দুই ফলকের এই ভিন্ন অবস্থান ঘিরেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।নন্দন শুধু একটি চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্র নয়, বাংলা…

বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার ক্যান্টিন কর্মীর দেহ

সুদেষ্ণা বিশ্বাস : সপ্তাহের শুরুতেই অঘটন। সোমবার সকালে রাজ্য বিধানসভায় ক্যান্টিনের শৌচালয় থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। মৃতের নাম উমেশচন্দ্র দাস (৬২)। বাড়ি তিলজলা এলাকায়। টানা প্রায় ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন তিনি। কীভাবে মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।জানা গিয়েছে, বিধানসভার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা একটি ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত ছিলেন উমেশ। ক্যান্টিন চত্বরেই তাঁর থাকার ব্যবস্থা ছিল।প্রতিদিনের মতো এদিন সকালেও শৌচালয়ে যান তিনি। সকাল সাড়ে ৮টা নাগাদ ভিতরে ঢোকার পর দীর্ঘক্ষণ আর…

রাইটার্সের পিছনে আগুনের তাণ্ডব, রাতের কলকাতায় বহুতল ঘিরে আতঙ্ক, ছুটল ১০টি দমকল ইঞ্জিন

শ্রীতমা ব্যানার্জী : কলকাতার প্রশাসনিক কেন্দ্রের কাছেই অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে রাইটার্স বিল্ডিংয়ের পিছনে লায়ন্স রেঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে ছড়াল তীব্র চাঞ্চল্য। রাতের অন্ধকারে বহুতলের উপরের তলা থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে।সোমবার সকালেও আগুনের আঁচ পুরোপুরি স্তিমিত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে…

প্রার্থনার মাঝেই তাণ্ডব, গির্জায় হামলা, ভাঙল ক্রুশ, আক্রান্ত যাজক-ভক্ত,চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

শ্রীতমা ব্যানার্জী : ধর্মীয় অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। গির্জার উদ্বোধনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বসন্তীতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত যাজক ও ভক্তদের উপর চড়াও হয় প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসন্তী থানার অন্তর্গত নারায়ণতলায় একটি গির্জার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিশপ সুব্রত চক্রবর্তী,…

কালীঘাটে ‘লৌহকপাট’, মমতার বাড়িতে উঁচু হল রেলিং, কেন এই দুর্গবন্দি?

শ্রীতমা ব্যানার্জী : কালীঘাটের বাড়ি। বাংলার রাজনীতির অন্যতম পরিচিত ঠিকানা। সেই বাড়ির সামনেই এবার নিরাপত্তার ঘেরাটোপ আরও মজবুত করা হল। আগে থেকেই বাড়ির সামনে ছিল লোহার ব্যারিকেড। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। ফলে বাড়ির সামনের অংশে নিরাপত্তার ব্যবস্থা আগের তুলনায় আরও আঁটোসাঁটো হল।মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আগে থেকেই একটি দৃশ্যরোধক দেওয়াল বা ‘ভিউ কাটার’ ছিল। তার সামনের দিকে নিচের অংশে লোহার ব্যারিকেড থাকলেও উপরের অংশটি ছিল খোলা। এবার সেই ফাঁকা অংশেও নতুন করে লোহার কাঠামো বসানো হয়েছে। এর ফলে…

আগের এসআইআর অসম্পূর্ণ, বাংলায় ফের ভোটার তালিকা সংশোধনের দাবি শমীকের

শ্রীতমা ব্যানার্জী : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে বাংলার রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হল। রাজ্যে ফের এসআইআর করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা ছিল অসম্পূর্ণ। আরও স্বচ্ছ ও পূর্ণাঙ্গভাবে এই কাজ করা প্রয়োজন বলেই দাবি তাঁর।শনিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চুক্তিভিত্তিক কর্মীদের একটি ট্রেড ইউনিয়নের উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি জানান শমীক । তাঁর অভিযোগ,…

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

শ্রীতমা ব্যানার্জী : বিদায় নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, তার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের চোখরাঙানি। আবহাওয়ার খামখেয়ালিপনায় কি ফের ভিজবে বাংলা? শীতের আগমনের অপেক্ষায় থাকা রাজ্যবাসীর মনে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয়েছে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের নজর এখন এই…

পুলিশকে অভিষেকের হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর খোঁচা, ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা’

শ্রীতমা ব্যানার্জী : পুলিশকে হুঁশিয়ারি দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পাল্টা দিতে গিয়ে তাঁকেই ব্যক্তিগত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘মনে হয় সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে।’ শুধু তাই নয়, চিকিৎসার জন্য অভিষেক নিউ ইয়র্ক যেতে চাইলে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়ার কথাও ব্যঙ্গের সুরে বলেছেন তিনি।বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের উদ্দেশে…

কোটি টাকার আবাসনেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সাউথ সিটির ২৭ তলায় আগুন

শ্রীতমা ব্যানার্জী :শুক্রবার সকাল। শহরের অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি টাউনশিপে আচমকাই আগুন লাগার ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের টাওয়ার-২-এর ২৭ তলায় আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। বহুতলের এত উঁচু তলায় আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ে উদ্বেগ। আগুনের উৎস কী, কীভাবে তা ছড়াল এবং পরিস্থিতি কতটা বিপজ্জনক, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।সাউথ…

২৯০ কোটির ঋণ লুটের অভিযোগ, বিদ্যুৎকেন্দ্রের নামে টাকা উধাও, সিএ-দের ডেরায় ইডির ধামাকা

শ্রীতমা ব্যানার্জী :শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় নতুন করে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লেকটাউন, হাওড়ার শিবপুর থেকে হুগলির উত্তরপাড়া, একযোগে বিভিন্ন এলাকায় তদন্তকারী সংস্থার হানায় ছড়িয়েছে চাঞ্চল্য। কোটি কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি এবং আর্থিক তছরুপের অভিযোগকে কেন্দ্র করেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।তদন্তকারী সূত্রে খবর, ঝাড়খণ্ডে একটি বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার নাম করে ব্যাঙ্কের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই অর্থ নির্দিষ্ট প্রকল্পে ব্যবহার না করে…

রক্ষকই ভক্ষক,১৪ বছরের মেয়েকে নির্যাতনের অভিযোগ বাবার বিরুদ্ধে

রমিত সরকার :নদীয়ার কৃষ্ণনগরে এক লজ্জাজনক ঘটনা! জন্মদাতা পিতাই হয়ে উঠল তার নিজের সন্তানের ভক্ষক। ১৪ বছরের এক নাবালিকা কন্যাকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধেই।ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালী থানার অন্তর্গত শক্তিনগর এলাকায়। মেয়ের উপর এমন পৈশাচিক অত্যাচারের খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কিছুদিন ধরেই ওই নাবালিকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল তার বাবা। অবশেষে প্রতিবেশীদের সাহচর্যে ও হস্তক্ষেপে…

বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য, ফানুস ওড়ালেই কড়া পদক্ষেপ

শ্রীতমা ব্যানার্জী :কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে কেন্দ্র করে বাজি পোড়ানো এবং ফানুস ওড়ানোর ক্ষেত্রে একাধিক কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। উৎসবের আনন্দে যাতে পরিবেশ দূষণ না বাড়ে, পাশাপাশি কোনও দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। নবান্নে স্বরাষ্ট্র দফতর, পরিবেশ দফতর, পুলিশ, দমকল এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ সাংবাদিক বৈঠকে নির্দেশিকাগুলি জানানো হয়।প্রশাসনের নির্দেশ অনুযায়ী, দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত…

স্ত্রীকে অনুসরণ করে হামলার অভিযোগ, নিউ টাউনে অভিযুক্ত স্বামীর খোঁজে পুলিশ

রাজনন্দিনী ঘোষ : নিউটাউনে এক মহিলাকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, ওই মহিলা অ্যাপ বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ি পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথম ধাক্কায় বাইক থেকে পড়ে যান মহিলা। অভিযোগ, এরপর গাড়িটি পিছিয়ে এনে ফের ধাক্কা মারা হয়। ঘটনায় মহিলা এবং বাইকচালক দু’জনেই আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দু’জনেরই পায়ে গুরুতর চোট লেগে থাকতে পারে বলে আশঙ্কা করা…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper