Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুলিশকে অভিষেকের হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর খোঁচা, ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা’

0 55,419

শ্রীতমা ব্যানার্জী : পুলিশকে হুঁশিয়ারি দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পাল্টা দিতে গিয়ে তাঁকেই ব্যক্তিগত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘মনে হয় সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে।’ শুধু তাই নয়, চিকিৎসার জন্য অভিষেক নিউ ইয়র্ক যেতে চাইলে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়ার কথাও ব্যঙ্গের সুরে বলেছেন তিনি।বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। তাঁর অভিযোগ, রাজ্যের একাংশের পুলিশকর্মী রাজনৈতিক নেতাদের খুশি করতে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। শুভেন্দু অধিকারীর নির্দেশে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রত্যেকের নাম চিহ্নিত করে রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সরকার পরিবর্তন হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তৃণমূল সাংসদ।নিজের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেপ্তারি এবং দীর্ঘদিন ধরে হেফাজতে থাকার প্রসঙ্গও তোলেন অভিষেক। তাঁর অভিযোগ, কয়েকজন পুলিশ আধিকারিককে পুরস্কৃত করার আশ্বাস দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করানো হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকেও নিশানা করে অভিষেক বলেন, ভালো পদ পাওয়ার আশায় যাঁরা রাজনৈতিক নেতৃত্বকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের ভবিষ্যৎ পরিণতিও তিনি দেখবেন।শুক্রবার সল্টলেকে বিজেপির দফতরে জনতার দরবার কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের বক্তব্যের জবাব দেন শুভেন্দু। তৃণমূল সাংসদের আপ্তসহায়ককে ঘিরে চলা ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দলের ভিতরের কিছু তথ্য বাইরে চলে আসতে পারে। এরপরই অভিষেককে কটাক্ষ করে সোডিয়াম-পটাশিয়ামের সমস্যার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। নিউ ইয়র্কে চিকিৎসার জন্য যেতে চাইলে অনুমতিপত্র দেওয়ার কথাও বলেন তিনি।দুই নেতার এই বাকযুদ্ধ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে পুলিশি ভূমিকা নিয়ে অভিষেকের হুঁশিয়ারি, অন্যদিকে সেই বক্তব্যের জবাবে শুভেন্দুর ব্যক্তিগত কটাক্ষ। রাজনৈতিক সংঘাতের ময়দানে ফের মুখোমুখি দুই শিবির। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের এই আবহে প্রশাসনের ভূমিকা এবং পুলিশি পদক্ষেপ নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper