Khabor Ekhon
চুঁচুড়ায় বন্ধ ঘরে যুবতীর রক্তাক্ত দেহ, উধাও স্বামী
নিজস্ব প্রতিনিধি: শারদোৎসবের আনন্দে যখন চারদিক মুখরিত, আলোয় সেজে উঠেছে গোটা এলাকা, ঠিক তখনই পঞ্চমীর সন্ধ্যায় হুগলির চুঁচুড়ায় ঘটে গেল এক চরম মর্মান্তিক ও লোমহর্ষক কাণ্ড। চুঁচুড়া থানার অন্তর্গত প্রতাপপুর এলাকার একটি ভাড়া বাড়ির তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হল এক যুবতীর রক্তাক্ত নিথর দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা পাড়ায়। ঘটনার পর থেকেই বেপাত্তা যুবতীর স্বামী। ঘরের মেঝেতে রক্তের দাগ এবং বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে রেখে স্বামীর গা ঢাকা দেওয়ার ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং…
