Khabor Ekhon
পুরনো চোট, নতুন বিতর্ক,এসএসকেএমকে কড়া বার্তা মমতার
শ্রীতমা ব্যানার্জী :: ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের আগে পায়ে চোট পাওয়ার ঘটনা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবার সেই ঘটনার চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসার প্রেক্ষিতে এসএসকেএম হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধানকে আইনি চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর মাধ্যমে ই-মেলে পাঠানো হয়েছে ওই নোটিস।সম্প্রতি একটি পুরনো মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনে তৎকালীন পায়ের চোট নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালের ১১ মার্চের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের রিপোর্টে পায়ে ফ্র্যাকচার বা ডিসলোকেশনের প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের কথাও জানিয়েছেন তিনি। এই রিপোর্ট কীভাবে বাইরে এল এবং চিকিৎসা সংক্রান্ত গোপন নথি প্রকাশ্যে আসার বিষয়েই আপত্তি জানিয়ে এবার আইনি পদক্ষেপের পথে মমতা। ফলে পাঁচ বছর আগের নন্দীগ্রামের পায়ের চোটের ঘটনা ফের রাজ্য রাজনীতির কেন্দ্রে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

