AB Live News
পচা সবজির আড়ালে কোটি টাকার স্বপ্ন, বারুইপুরে ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার
শ্রীতমা ব্যানার্জী : পচা সবজির আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল মাদকের বিপুল চালান। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুরে অভিযান চালিয়ে ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুলিশ সূত্রে খবর, বারুইপুরের ছয়ানি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এলাকায় মধ্যরাতে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পুলিশের চোখ এড়াতে ভ্যানের ভিতরে রাখা হয়েছিল প্রচুর পচা সবজি। আর তার নীচেই থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট। অভিযানে গাঁজার পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, চালানটি ওড়িশা থেকে এনে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

