Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোরের শহরে আতঙ্ক, বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ

0 4,459

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার ভোর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সেই নিস্তব্ধতার মধ্যেই আচমকা বিকট শব্দ। ঘুম ভেঙে যায় আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তাঁর অভিযোগ, ভোরের আলো ফোটার আগেই মুখ ঢাকা এক দুষ্কৃতী বাইকে এসে তাঁর বাড়ি লক্ষ্য করে একের পর এক কাচের বোতল ছুড়ে হামলা চালায়।ঘটনাটি ঘটে পূর্ব যাদবপুর থানা এলাকার ‘পূর্বালোক’ বাড়িতে। অভিযোগ, হামলাকারী প্রথমে বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করে। এরপর জানলা লক্ষ্য করে পরপর বোতল ছোড়া হয়। আঘাতে বাড়ির একাধিক জায়গার কাচ ভেঙে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির ভিতরেও। অল্পের জন্য রক্ষা পান গৃহসহায়িকা বলে জানিয়েছেন বিকাশরঞ্জন।ঘটনার পর প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজও। সেখানে দেখা যাচ্ছে, মুখ গামছায় ঢাকা এক ব্যক্তি বাইকে চেপে এসে বাড়ির সামনে থামছেন। সঙ্গে থাকা ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল বের করে বাড়ির দিকে ছুড়ে দিচ্ছেন তিনি। হামলার পর গালিগালাজ করার অভিযোগও উঠেছে।এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিকাশরঞ্জনের অভিযোগ, এটি কোনও আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। তাঁর কথায়, ভয় দেখিয়ে তাঁকে পিছিয়ে দেওয়া যাবে না।ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভোরের অন্ধকারে যে হামলা দিয়ে দিনের শুরু, তার নেপথ্যে আসলে কারা,সেই প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুলিশ।তবে এই ঘটনার পর আরও একবার সামনে এল কলকাতার রাজনৈতিক উত্তাপের অন্য এক ছবি। মতের বিরোধ, রাজনৈতিক সংঘাত কিংবা ব্যক্তিগত ক্ষোভ, কারণই থাকুক, বাড়ির দরজায় এসে হামলার অভিযোগ নিঃসন্দেহে উদ্বেগ বাড়িয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper