Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বঙ্গের মাটিতে মোহন ভাগবত, বর্ধমানে সাংগঠনিক বৈঠক ঘিরে তৎপরতা

0 4,433

শ্রীতমা ব্যানার্জী : রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ফের বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার, ৮ অক্টোবর তাঁর সফরের মূল কর্মসূচি পূর্ব বর্ধমানকে ঘিরে। সেখানে সঙ্ঘের বিভিন্ন স্তরের পদাধিকারী ও স্বয়ংসেবকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি।সূত্রের খবর, এই বৈঠকে বাংলায় সংগঠনের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, শাখার বিস্তার এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গ, রাজ্যের তিন সাংগঠনিক প্রান্তের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা। ফলে ভাগবতের এই সফরকে নিছক আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না রাজনৈতিক মহল।আরএসএসের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের বিষয়টিও এবারের সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংগঠনের কাজকে আরও বিস্তৃত ও তৃণমূল স্তরে পৌঁছে দিতে নতুন সাংগঠনিক বিন্যাস নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী এক বছরের কর্মসূচির রূপরেখা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।বিশেষ তাৎপর্যপূর্ণ হল, আরএসএসের শতবর্ষের প্রেক্ষাপটে বাংলায় সংগঠনকে আরও বিস্তৃত করার উদ্যোগ। ফলে ভাগবতের বর্ধমান সফরকে ঘিরে সঙ্ঘের অন্দরে যেমন প্রস্তুতি তুঙ্গে, তেমনই রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে কৌতূহল।বৈঠকের পর বাংলায় আরএসএসের সাংগঠনিক গতিপথ কোন দিকে এগোয়, সেই দিকেই এখন নজর। মোহন ভাগবতের এই সংক্ষিপ্ত বঙ্গ সফর তাই রাজনৈতিক ও সাংগঠনিক,দুই দিক থেকেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper