Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নন্দীগ্রাম-রেজিনগরে আজ মহারণের ফয়সালা, কার দখলে যাবে দুই কেন্দ্র?

0 4,450

শ্রীতমা ব্যানার্জী : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আর মুর্শিদাবাদের রেজিনগর, রাজ্য রাজনীতির নজর এখন এই দুই বিধানসভা কেন্দ্রের দিকে। ভোটের লড়াই শেষ। এবার অপেক্ষা ফলাফলের। শুক্রবার, ৯ অক্টোবর, প্রকাশিত হবে দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল। আর সেই ফল ঘিরেই রাজনৈতিক মহলে জোর চর্চা।গত ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের দিন থেকেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছিল চাপানউতোর। বিরোধীদের তরফে ভোট লুঠের অভিযোগ উঠেছে। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। ফলে গণনার দিন যত এগিয়ে এসেছে, ততই বেড়েছে রাজনৈতিক উত্তাপ।নন্দীগ্রাম বরাবরই বাংলার রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে তিনি ভবানীপুরের আসন ধরে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন। সেই কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন।এবার বিজেপির প্রার্থী হাসিরানি রথ। তিনি শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা। অন্যদিকে, কংগ্রেসের হয়ে লড়ছেন মিলন প্রধান। তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করার পর কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থী এহতেশমুল হকও রয়েছেন লড়াইয়ে।এই পরিস্থিতিতে নন্দীগ্রামের ফলাফল রাজনৈতিক সমীকরণে নতুন কোনও বার্তা দেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগরেও রয়েছে বাড়তি রাজনৈতিক কৌতূহল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন হুমায়ুন কবীর। নওদা কেন্দ্র থেকেও জয়ী হওয়ায় রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। ফলে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়।এবার আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাখারভ সরকার এবং তৃণমূলের প্রার্থী রবিউউল আলম চৌধুরী। বাবার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে গোলাম নবী আজাদ কতটা সাফল্য পান, নাকি অন্য কোনও দল বাজিমাত করে—তার উত্তর মিলবে গণনার পর।দুই কেন্দ্রেই ভোটের ফল শুধু জয়-পরাজয়ের হিসাব নয়, রাজ্যের রাজনৈতিক শক্তির অবস্থান বোঝার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অভিযোগ, পাল্টা অভিযোগ আর জোরদার প্রচারের পর এবার ইভিএম খুললেই স্পষ্ট হবে জনতার রায় কোন দিকে।নন্দীগ্রামে কি বিজেপির দাপট বজায় থাকবে? রেজিনগরে কি হুমায়ুন কবীরের রাজনৈতিক কৌশল সাফল্য পাবে? নাকি চমক দেখাবে অন্য কোনও শিবির? উত্তর জানতে এখন অপেক্ষা গণনার চূড়ান্ত ফলাফলের।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper