Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আটকের পরই রাজনীতি ছাড়ার ইঙ্গিত

0 4,473

শ্রীতমা ব্যানার্জী : মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনের দিন পুলিশের সঙ্গে বচসা, আটক এবং দীর্ঘ সময় হেফাজতে থাকার পর একেবারে অন্য সুরে দেখা গেল আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হুমায়ুন জানালেন, রাজনীতির প্রতি তাঁর মোহভঙ্গ হয়েছে। এমনকি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবছেন তিনি।রেজিনগর উপনির্বাচনের দিন ভোট দেওয়ার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে সরব ছিলেন হুমায়ুন। তাঁর অভিযোগ ছিল, পুলিশ তাঁর দলের কর্মী, এজেন্ট ও ভোটারদের ভয় দেখাচ্ছে এবং ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। এরপর রেজিনগরে দলের কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয় এবং প্রায় ১২ ঘণ্টা হেফাজতে থাকার পর তিনি মুক্তি পান। তবে মুক্তির পর তাঁর বক্তব্যে ছিল প্রবল আবেগ। রেজিনগরের মানুষের কাছে ক্ষমা চেয়ে হুমায়ুন বলেন, বিধায়ক হিসেবে তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। আগামী দিনে রাজনীতি এবং অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দেন। যদিও নওদার বিধায়ক পদ তিনি এখনই ছাড়ছেন না; স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।এদিন আরও বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন। তাঁর দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বিধানসভায় যাবেন না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত বিধানসভা বয়কট করার কথাও ঘোষণা করেন তিনি। একই সঙ্গে রেজিনগরের ভোটের ফল নিয়েও নিজের আশঙ্কার কথা জানান এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন।একদিন আগেও যে হুমায়ুনকে পুলিশের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়াতে দেখা গিয়েছিল, পরদিন তাঁর চোখে জল, ক্ষমাপ্রার্থনা এবং রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত,এই নাটকীয় পরিবর্তনই এখন বঙ্গ রাজনীতিতে নতুন চর্চার বিষয়। রেজিনগর উপনির্বাচনের ফল প্রকাশের আগেই হুমায়ুনের এমন ঘোষণা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। ভোট গণনা ৯ অক্টোবর। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper