Khabor Ekhon
রাজপথে কটাক্ষ, মুহূর্তেই উত্তাপ, দীপ্সিতাকে ঘিরে এসএফআই মিছিলে ধুন্ধুমার
শ্রীতমা ব্যানার্জী :বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল শিয়ালদহে। সিপিএম নেত্রী দীপ্সিতা ধরকে উদ্দেশ্য করে এক ব্যক্তির মন্তব্যকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই মন্তব্যের পর মোটরবাইক আরোহী ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।দীপ্সিতা ধরকে লক্ষ্য করে ওই ব্যক্তি ‘এতদিন কোথায় ছিলেন?’ বলে প্রশ্ন করেন। সেই মন্তব্য ঘিরেই বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা নতুন করে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। মতবিরোধ বা কটাক্ষের জবাব কি মারধর দিয়ে দেওয়া যায়? রাজনৈতিক পরিসরে সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তা ফের সামনে এল এই ঘটনাকে ঘিরে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

