Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

লাল-হলুদে গোলের উৎসব, ৭-২-এ জয়, ফাইনালে ইস্টবেঙ্গল,সামনে ডার্বির হাতছানি

0 4,492

সঞ্জয় মিত্র : আইএফএ শিল্ডের সেমিফাইনালে যেন গোলের ঝড় তুলল ইস্টবেঙ্গল। শুরুতেই এক গোল হজম করে পিছিয়ে পড়েও উত্তর-পূর্ব ইউনাইটেডকে শেষ পর্যন্ত ৭-২ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ। সোমবার কলকাতার মাঠে ম্যাচের নায়ক ডেভিড হামার,একাই করলেন দুরন্ত হ্যাটট্রিক।ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলাউদ্দিন আজারেইয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল। ১২ মিনিটে ডেভিড হামারের দুরন্ত হেডে সমতা ফেরে। এরপর রোহিত কুমারের হেডে এগিয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ক্রিস ইকোনোমিডিসের গোলে ব্যবধান আরও বাড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল ডেভিড হামারের। ৫৬ মিনিটে চমৎকার চিপে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। ৮৪ মিনিটে আজারেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও ইস্টবেঙ্গলের দাপট থামেনি। অভিষেকেই গোল করে নতুন সই আকে লোবা স্কোরলাইন নিয়ে যান ৬-২-এ। শেষ পর্যন্ত আরও একটি গোল করে ৭-২ ব্যবধানে দুরন্ত জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।ফাইনালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মোহনবাগান। ফলে সব ঠিক থাকলে ফের একবার আইএফএ শিল্ডের ফাইনালে দেখা যেতে পারে কলকাতা ডার্বি। গতবারের পর এবারও সেই স্বপ্নের ফাইনালের দরজা খুলে দিল ইস্টবেঙ্গল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper