Khabor Ekhon
স্ত্রীকে অনুসরণ করে হামলার অভিযোগ, নিউ টাউনে অভিযুক্ত স্বামীর খোঁজে পুলিশ
রাজনন্দিনী ঘোষ : নিউটাউনে এক মহিলাকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, ওই মহিলা অ্যাপ বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ি পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথম ধাক্কায় বাইক থেকে পড়ে যান মহিলা। অভিযোগ, এরপর গাড়িটি পিছিয়ে এনে ফের ধাক্কা মারা হয়। ঘটনায় মহিলা এবং বাইকচালক দু’জনেই আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দু’জনেরই পায়ে গুরুতর চোট লেগে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয়দের দাবি, মহিলার স্বামী বেশ কিছুক্ষণ ধরেই তাঁকে অনুসরণ করছিলেন। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।অভিযোগ, ধাক্কা মারার পর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

