Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য, ফানুস ওড়ালেই কড়া পদক্ষেপ

0 88,602

শ্রীতমা ব্যানার্জী :কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে কেন্দ্র করে বাজি পোড়ানো এবং ফানুস ওড়ানোর ক্ষেত্রে একাধিক কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। উৎসবের আনন্দে যাতে পরিবেশ দূষণ না বাড়ে, পাশাপাশি কোনও দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। নবান্নে স্বরাষ্ট্র দফতর, পরিবেশ দফতর, পুলিশ, দমকল এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ সাংবাদিক বৈঠকে নির্দেশিকাগুলি জানানো হয়।প্রশাসনের নির্দেশ অনুযায়ী, দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার করা যাবে না। বাজির প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে তার বৈধতা যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।এবার ফানুস ও হট এয়ার বেলুন ওড়ানোর ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করছে রাজ্য পুলিশ। নির্দিষ্ট অনুমতি ছাড়া ফানুস ওড়ানো যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। অতীতে ফানুসের কারণে একাধিক দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান-সহ নির্ধারিত নীরব এলাকার ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ থাকবে। পাশাপাশি বাজির বাজার বসানোর জন্য চিহ্নিত নিরাপদ স্থানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও অ্যাম্বুল্যান্স রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে কড়া আইনি পদক্ষেপের পাশাপাশি নজরদারি, পুলিশি টহল এবং কন্ট্রোল রুমের ব্যবস্থাও রাখা হচ্ছে। উৎসবের আনন্দ বজায় রেখেই পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper