Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মেসি-কে টপকে সর্বকালের সেরা রোনাল্ডো

0 88,674

সঞ্জয় মিত্র : ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। দীর্ঘদিনের এই দ্বৈরথে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমবার আয়োজিত ব্যালন ডি’অর বোট সম্মানে মেসিকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন তিনি। সমর্থকদের ভোটে রোনাল্ডোর ২০০৮ সালের মরশুম নির্বাচিত হয়েছে সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মরশুম হিসেবে।ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৭-০৮ মরশুমে অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন রোনাল্ডো। গোল করার পাশাপাশি দলের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডোর গোলসংখ্যা ছিল ৪২। তাঁর দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবার ব্যালন ডি’অরও জিতেছিলেন পর্তুগিজ তারকা। অন্যদিকে, মেসির ২০১২ সালের মরশুমও ছিল অবিস্মরণীয়। সেই ক্যালেন্ডার বছরে ক্লাব ও দেশের হয়ে মোট ৯১টি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবুও সমর্থকদের ভোটে দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে তাঁকে। তৃতীয় স্থানে রয়েছেন রোনাল্ডোর ২০১৭ সালের মরশুম। তালিকার প্রথম ১২টি স্থান দখল করেছেন রোনাল্ডো ও মেসি মিলেই। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ভোটের আয়োজন করে ফ্রান্স ফুটবল। চিরাচরিত ব্যালন ডি’অরের মতো সাংবাদিকদের ভোটে নয়, এই পুরস্কারের ফল নির্ধারিত হয়েছে সমর্থকদের ভোটে। ফলে রোনাল্ডোর এই জয় তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করলেও, ফুটবলের সর্বকালের সেরা কে, সেই বিতর্ক যে থামছে না, তা বলাই যায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper